রবিবার, মার্চ ০১, ২০২০

রাওনাট যুব সমিতি

-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজ যুবকদের অদম্য্ স্পৃহে আগামীর স্বপ্ন আঁকা-
সূর্য্টা জেগে উঠেছে ভেদ করে যে আকাশ মেঘে ঢাকা।
কতক যুবকের দৃঢ় অঙিকার-
আমি দেখতে পেয়েছি রাওনাট যুব সমিতির দূয়ার।

ওরা বঞ্চিত অবহেলি দুঃখী মানুষের পাশে আলো জ্বলে
সদা জাগ্রত প্রহরীর মতো রাওনাট যুব সমিতির পাল তুলে
প্রতিটি বৃত্তিপ্রান্ত শিক্ষার্থীর ধারে ধারে
উৎসাহের বৃষ্টি যেন ছড়িয়ে দিল রংধনুর মণিহারে!

আজ বিশ্ব্ ওদের বন্ধনা করি
ওদের ধ্বনি বেজে উঠেছে মহত্ত্বের আলো ছাড়ি!
সহসা দেখিনা আমি এইসব ভুবনে
রাওনাট যুব সমিতি আজ উর্ধ্ব গগণে

মহত্ত্বের বিদ্যুৎছটা দেখি রাওনাট যুব সমিতির গভীরে
বীর দর্পে তোমরা এগিয়ে যাও দুর হতে দুরে দূরান্তরে ।
হে আগামীর মুক্ত বলাকা,
শত বাঁধা বিঘ্নে ছড়িয়ে দাও তোমাদের দীপ্ত পাখা ।
------------------------------২২-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হিংসা নামক ব্যাধি

------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হিংসারে ধরি গড়িছে ভাই ঘোর ব্যবধান;
কাঠ খেয়ে জ্বলিছে তাই আগুনের লেলিহান!

একে অপরের প্রতি হাসাদ করে ছুটিছে অস্থির;
আঁকড়ে ধরিছে যত সব তোষামোদি গীবত নশ্বর ।

দুঃখী হয় অন্যের সুখে হিংসের দ্বার খুলে-
পিছু লাগে ভাই ভাইয়ের সম্মান সব ভুলে।

হিংসাকে ধরি মানুষে মানুষে ছড়িছে অসম্মানভার
হারিয়ে ঈমান আমল আপনাকে করিছে কাফের।

ঈমানকে ভক্ষণ করিছে হিংসা বুঝেনা মানুষ
অন্যের বিপদে জাগি তুলিছে প্রাণ হারিয়ে হুশ!

হিংসে হিংসে গড়িছে সমাজে বিস্তর ব্যবধান;
অশান্তির লেলিহান শিখা জ্বলিছে মানুষের প্রাণ।

দেখিতে পাওনা তুমি আপনার পরাজয় দাঁড়িছে দ্বারে,
ছেড়ে দাও হিংসা নামক ব্যাধি মুত্তাকী জীবন গড়ে ।
------------------------২৩-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




হয় না মুমিন আত্নঘাতী

---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ক্ষণিক পথের পথিক তুমি
নিখিল মেহমান!
রাসুল কণ্ঠে সোচ্চার তুমি
আল্লাহ’য় নতজান!

যে প্রাণেতে আল্লাহ’র মেলা,
খেলবে কে আর দুষ্ট্ খেলা?
প্রভূ আলোয় ভাসিয়ে ভেলা
চলছে কি মুমিন?
তাগুত মোহে যায় না গোলাম
অন্তে রেখে টান ।

ক্ষণিক প্রাণের নাইরে সময়
আয় তোরা আয়,
সেই বিপদের পরশ পাবি
কাল হাশরের গায়।

আসবে মুক্তি আল্লাহ হতে,
সেই আশাতেই মুমিন রবে!
মরতে হবে যেতে হবে
গাইবে মুমিন গান ।
এসো গোলাম সেই কক্ষেতে
যেথায় মেহেবান ।

হয় না মুমিন আত্নঘাতী
ক্ষণিক কলোরব ।
ক্ষণিক প্রাণে পৌঁছে দেয়
আল-কোরআনের গান।
------------------------------২২-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রিয় বন্ধনের তাবুতে

--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমার এই স্বপ্ন ঘেরা উচ্ছাসি শিহরণে;
অনেক দুঃখ দিয়েছো ভাই আজ মনে ।

তুমি করেছো অশ্রুসিক্ত আমায় হিংস ইগুতে;
দিয়েছো আগুন ভাই প্রিয় বন্ধনের তাবুতে।

অনেক ভেবেছি আমি বন্ধন নিয়ে একা একা-
রচিব কতো কবিতা যদিও পথ আঁকা বাঁকা।

মিথ্যা জেদই হত্যা করেছে ভাই স্বপ্নের পাখী,
তুমি বুঝনি, তুমি বুঝতে চাওনি
শুধুই অভিমান করেছো একাকী।

হয়তো এমনি সব স্বপ্নগুলো কাঁদে বুক চিড়ে
আশা জেগে আশা ভাঙ্গে অবুঝ বন্ধুদের বহরে।

ক্ষমা করো আমায় হে বন্ধুরা পারিনিতো আমি;
তোমাদের মাঝে কেউ নিভিয়েছে শিয়রের বাতি।

তুমি করেছো অশ্রুসিক্ত আমায় হিংস ইগুতে;
দিয়েছো আগুন ভাই প্রিয় বন্ধনের তাবুতে।
---------------------------------২০-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২০

হে বিশ্বজয়ী তরবারি



--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে তরবারী! তুমি কেন হার মানো আজ শেষে।
তোমার বিজয় কেতন চাই দেখি যুদ্ধ্ রণ এসে।

তুমিতো সমর জয়ী অমর তরবারী
বীর দর্পে যাও তুমি শহীদের পাঠ পড়ি
তবে কেন আজ তুমি যুদ্ধের আগে হারি?
তুমি কি আছো বিধাতার পথে হে মুমিন?
নাকি হারিয়েছো পথ বাতিলেরে ঢুকিয়ে প্রাণ!
হে গোলাম, হে ইসলামের তরবারি
কোন তাগুদের হয়েছো নত শির হে পাঞ্জেরী?

এ পরাজয় দেখে তোমার তরবারি কি জাগে না
গর্জে কি ওঠেনা
গহিনের রাঙা জল?
যে তুমি বিশ্বজয়ী জাহেলী বাতিলের বিরুদ্ধে ঝলমল!
সে তুমি!
বিদ্রোহী হুঙ্কার ভুলে গিয়ে নয়ন জলে টলমল ।

আজ তুমি পরাজিত এই সত্য্ যুদ্ধের চূড়ে চূড়ে
হে বিশ্বজয়ী তরবারি!
তুমি গর্জে ওঠ আবার আল-কোরআনের সুরে সুরে!
হে তরবারী! তুমি কেন হার মানো আজ শেষে।
তোমার বিজয় কেতন চাই দেখি যুদ্ধ্ রণ এসে।
----------------------------------২০-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হে প্রবাসী


-----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে প্রবাসী,তুমি নিজেকে করেছো মহিয়ান
বাঙ্গালীর জাতিকে দিয়েছো অর্থের সম্মান ।

বিজয়ের মুকুট শোভা পেয়েছে মানুষে;
তোমার রক্ত ঝরা ঘামে মুক্তির হরষে।

এক দৃঢ় শপথ করেছো দরিদ্রকে হারাবার
বাংলা ছেড়েছো চোখের জল ঝরে বহুবার।

দুঃসহ দহনে জ্বলেছো তুমি প্রেমের অভাবে
তবু হেরে যাওনি প্রবাস জীবনে
বাংলার গৌরবে।

প্রবাসে শুকিয়েছো তোমার রূপ রস প্রাণ,
সংসার জাতিকে করেছো অফুরান ধণবান।

যদিও জাতি জেনেগেছে তুমি অমূল্য্ রতন-
তবুও প্রবাস কষ্টে কষ্টে অশ্রু ঝরেছো দু’নয়ন।

গৌরবের পতাকা উড়েছে আজ সারা বিশ্ব্বব্যাপী-
তুমি গেয়ে গেছো বাংলার গান
রক্তা ঝরা দেহরূপী।

আজ অর্থের খুশীতে জাতির চোখ ছলছল-
তোমার বক্ষ্ মরু প্রান্তর,নেই শিশির সজল।

হে প্রবাসী,তুমি নিজেকে করেছো মহিয়ান
বাঙ্গালীর জাতিকে দিয়েছো অর্থের সম্মান ।

----------------------------------২০-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রিয় বন্ধনের তাবুতে


--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমার এই স্বপ্ন ঘেরা উচ্ছাসি শিহরণে;
অনেক দুঃখ দিয়েছো ভাই আজ মনে ।

তুমি করেছো অশ্রুসিক্ত আমায় হিংস ইগুতে;
দিয়েছো আগুন ভাই প্রিয় বন্ধনের তাবুতে।

অনেক ভেবেছি আমি বন্ধন নিয়ে একা একা-
রচিব কতো কবিতা যদিও পথ আঁকা বাঁকা।

মিথ্যা জেদই হত্যা করেছে ভাই স্বপ্নের পাখী,
তুমি বুঝনি, তুমি বুঝতে চাওনি
শুধুই অভিমান করেছো একাকী।

হয়তো এমনি সব স্বপ্নগুলো কাঁদে বুক চিড়ে
আশা জেগে আশা ভাঙ্গে অবুঝ বন্ধুদের বহরে।

ক্ষমা করো আমায় হে বন্ধুরা পারিনিতো আমি;
তোমাদের মাঝে কেউ নিভিয়েছে শিয়রের বাতি।

তুমি করেছো অশ্রুসিক্ত আমায় হিংস ইগুতে;
দিয়েছো আগুন ভাই প্রিয় বন্ধনের তাবুতে।
---------------------------------২০-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২০

রহমতের দ্বার খুলে দিও


-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে সু-মহান আল্লাহ, করো না মোরে অপমান,
মুক্ত করে দিও আমায় হাশর ময়দান!
তোমার অবিনশ্বরে
ফরিয়াদ করি ওরে,

তোমার সাহায্য্ দিও মোরে ক্ষমা করে দয়াবান
ঈমান এনেছি, করেছি ভরসা তোমারই মেহেরবান।
সব মঙ্গল ন্যস্ত করেছি তোমার দিকে বিভোরে
নতশিরে কৃতজ্ঞতা স্বীকার করেছি এই নশ্বরে
হইনি অকৃজ্ঞ কভূ
তোমার দাসত্বে প্রভূ!

আমি নিত্য্ নামাজ পড়ি সেজদা করি জমিন
দৌড়ে ছুটি তোমার দিকে নাহি কর অপমান।
রহমতের দ্বার খুলে দিও, দিয়ে মোরে পরিত্রাণ
ভয় করি তোমার কঠিন আযাবকে হে গরিয়ান!
কাফেরদের জন্য্ যে আযাব রেখেছো তুমি
সে থেকে মুক্তি দিও নশ্বর –অবিনশ্বর ভূমি।

হে সু-মহান আল্লাহ, করো না মোরে অপমান,
মুক্ত করে দিও আমায় হাশর ময়দান!
----------------------------------০৫-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


তুমি সেই পবিত্র আল্লাহ!


------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমিই একক সত্বাধারী চির মহিমা যে গড়িছো আমারে;
তুমি সেই পবিত্র আল্লাহ! সকল প্রশংসা তাই তোমারে।
তুমি ছাড়া কোন উপাস্য্ নাই;
এ গান অন্তরে আমি গাই ।

হে আল্লাহ! এ আত্তাকে করেছি বড়ই অত্যাচার ঘোঢ় অন্ধকারে;
আমি অপরাধী, আমি গোনাগার, কে আছে মাপ করে আমারে?
তুমি ছাড়া আমার কে আছে বলো গুনাহ মাপ করে!
তুমিই গুনাহ মাপকারী, নিজ হাতেই ক্ষমা করো পাপীরে ।

হে আল্লাহ!ক্ষমা করো আমাকে, দয়া করো আমাকে;
তুমি নিশ্চ্য়ই ক্ষমাশীল দয়ালু ইহ-পর ভূলোকে।
হে আল্লাহ! ক্ষমা করো আমাকে, আমার পিতা মাতাকে
সন্তান –সন্ততিকে
এবং জীবিত মৃত সমস্ত মুসলিম নর-নারীকে।

তুমিই একক সত্ত্বাধারী চির মহিমা যে গড়িছো আমারে;
তুমি সেই পবিত্র আল্লাহ! সকল প্রশংসা তাই তোমারে।
----------------------------------০৬-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি কি চিন্তা করো না?


---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই পৃথিবীর জীবন শেষে তুমি জাগিবে মানব হাশরে;
তুমি কি চিন্তা করো না কভূ মৃত্যু যে আসিবে দুয়ারে?

তোমাকে যে দাঁড়াতে হবে তখনি
ওই মহাদিবসে ডাক পড়িবে যখনি।
আল্লাহ’র সম্মুখে জবাব দিতে হবে তোমায় বিচারে-
ওইদিন আসবে যখন তোমার কিনারে।
রিক্ত বিদায় হয়ো না ওহে মানব ওইপারে-

হও যদি পাপাচারী ধরণীর বুকে তুমি সিজ্জীনে
সব আলমনামা জেগে উঠবে বিচারের ওইদিনে!
এ বড় নিষ্ঠুর লিপিবদ্ধ্ খাতা-
সাক্ষী হয়ে দাড়াবে ওইদিন সেথা
মিথ্যারোপকারীদের ওইদিন দুর্ভোগ নরকের পরশে
ওহে পাপীষ্ঠ্ সীমালংঘনকারী জ্বলিবে অগ্নির হরষে।

ফিরে এসো চিনে হাশরের ধন
পূঁজি করে নেও যা প্রয়োজন ।
মৃত্যুর ডাক যখন আসিবে দুয়ারে-
প্রভূর করুণা মুক্তি দিবে তোমারে
প্রিয় নবীজির মতো গেয়ে যাও বিধাতার গান-
হে মানব! প্রতিদান দিবেই দয়ালু মেহেরবান।

এই পৃথিবীর জীবন শেষে তুমি জাগিবে মানব হাশরে;
তুমি কি চিন্তা করো না কভূ মৃত্যু যে আসিবে দুয়ারে?
----------------------------------০৬-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...