বুধবার, জুন ১০, ২০২০

তারাও অট্টহাসে


মানবের এ প্রাণ গড়েছে যেবা,মানব তারে করেছে পর,
মন চিত্তে আঁকড়ে ধরেছে সে, যে ধ্বংস করেছে তার।
যে তারে করেছে তাগুদের বিলাসী-
সে আজ তারই সুরে বাজায় বাঁশী!

বিনিদ্র রজনী তার চৌদিকে ঘিরে আছে তবু নাহি বুঝে-
ভ্রান্ত লোভ লালসায় মানুষেরা ছুটেছে পৃথিবীর ভাঁজে ।

এ ছোবল আজ বঙ্গ বুকে ঢের বেশী জাগে প্রাণে প্রাণে-
নীতি নৈতিকতা, আদর্শ্ ভুলে,গাইছে বেসুর গানে গানে।
সে তুলছে, শুধু তুলছে বিষাদের তুফান
বঙ্গ জনতায় শুধু বাজে, শুধু বাজে বুকফাটা গান।

কে ধরবে এ অসাধু সেন্ডিকেট বিচারিক এজলাসে ?
যে পিতা !যে মাতা! তারাও অট্টহাসে জনতার সর্বনাশে।
----২১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুই স্রষ্টার, নহে সৃষ্টির

হে বন্ধু!
তুই যারে ভালবাসিলে প্রাণে!সে কি তোর আপন?
সে তো তোরি তরে অভিশাপ হয়ে জাগিবে ভুবন।

হে বন্ধু!
যারে তুই ভয় করিলি জগত সংসারে দিনভর,
সে তো তোর পর, সে তো তোর পর,
তুই গোমরা হয়ে ছুটেছিস তাগুদের পথে পথে নশ্বর।

হে বন্ধু!
স্রষ্টা ভুলে সৃষ্টির ভয়ে কোথায় দিয়েছিস তোর প্রাণ!
যে আতংকে পড়েছিস তুই, এতো নহে তোর পরিত্রাণ।

হে বন্ধু!
তুই যে পথে চলেছিস, সে পথে যে গজবের কপাট ঝুলে
যে স্রষ্টা তোরে সৃজন করিছে সৃষ্টির উর্ধ্ব দলে
তবে কেন সৃষ্টিকে ভয় করিস স্রষ্টা ভুলে?

হে বন্ধু!
করোনা ভাইরাস! সেতো স্রষ্টার সৃষ্টি নহে তোর ভয়!
তুই স্রষ্টার সর্বশ্রেষ্ঠ্ সৃষ্টি করিস তারে প্রাণময়
হইবে না , হইবে না তোর কোন ক্ষয়।

হে বন্ধু!
আযাব গজব যদি এসে যায়,ধৈর্য্যের পাল দিস উড়ায়;
তুই স্রষ্টার, নহে সৃষ্টির- ওহে মানব ক্ষণিকের ধরায়।
----২১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার পরাজয় শুনিয়া


হে পৃথিবীর মানুষেরা শোন,
তোমার পরাজয় শুনিয়া কাঁদিবে না কেহ নিষ্ঠুর ভুবন!
প্রকাশ্যে ভুলে যাবে তোমায় পরাজয় দিনে পর-আপন।

মানুষ মানুষের জন্যে ভুলে গেছে আজ ক্ষণিকের লোভে
যে যেবা পারে পাকড়াও করে মানবতারে ভবে।

ধরণী পার হয়ে গেছে যারা পর হয়েছে যবে,
কেউ রাখেনি মনে আপন করে তারে কবরের পরে ।
এখনো যারা বেঁচে আছে ওরাও পর হয়েছে বিস্তরে।

শুধু জেগে রবে প্রদীপের আলোয় কর্ম্ তোমার
প্রতিদিন তাই জ্বলে যাও দীপ শিখা ভীষণতর।
রাত্রি দিনে অন্তর শাখায় লিখে যাও প্রভূর কবিতা
দেখবে উদিবে রবি ইহ পর জগতে আলোক ছাতা!

হে পৃথিবীর মানুষেরা শোন,
তোমার পরাজয় শুনিয়া কাঁদিবে না কেহ নিষ্ঠুর ভুবন ।
----১৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কেউ আসে না,কাছে আসে না

অনেক বদলে গেছে পৃথিবী এখন আর আগের মত নয়;
কেউ আসে না,কাছে আসে না অন্তরে করোনা ভয় !
মানুষ তার আপনত্ত্ব ভুলে গেছে বদলেছে ধরন
কি ঈদ! কি পূজা! পথে ঘাটে কোলাকোলি মুছাবায় নেই মন।

যার যত দূরত্বে বসবাস আজ সে তত বলবান;
স্বাস্থ্য্ বিধি যেন নব জাগরনে নব হরষে নব প্রাণ।
বিধি ভাঙ্গে যারা যত করোনা ভয় তত ওদের অতি;
হে মহারথী, হে উঁচু-নীচু শৃঙ্খলা মানিয়া চল হে জাতি।

মানুষের শত্রুরা চৌদিকে গর্জিছে আজ-
রোগ ব্যাধি মহামারি নব সাজে ভাঙ্গিছে লাজ!
কিসের ভয় হে মানব! সও কেন এতসব অপমান?
এত পরীক্ষা সয়ে যাও তুমি,তুমিই মহা বলবান।

অনেক বদলে গেছে পৃথিবী এখন আর আগের মত নয়;
কেউ আসে না,কাছে আসে না অন্তরে করোনা ভয় !
মানুষ তার আপনত্ত্ব ভুলে গেছে বদলেছে ধরন
কি ঈদ! কি পূজা! পথে ঘাটে কোলাকোলি মুছাবায় নেই মন।

--------------------------------------------০২-০৬-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২০

নত শিরে হতে নত


বইছে আবার গুজব হাওয়া বঙ্গ মায়ের প্রাণ,
চৌদিকে তাই উঠছে এখন আজব রঙের চাঁন।

মুখে মুখে চলছে বেজায় মিথ্যে স্রোতের বান;
সে এমন! ও এমন! বুক উচাটন!
ফুটায় বনে টগর চাঁপা বেল চামেলি জুঁই
গিয়ে দেখি গুজব শাখে সত্য্ যেত নুই।

ইন্টারনেটে লিখছে কত আজে বাজে কথা
মঞ্চে মঞ্চে করছে তর্ক্ জ্ঞানী গুনি সেথা
মিথ্যে মিথ্যে মুখের বুলি একে অপর ভর
এই গেল, সেই গেল-নাই তো কিছু আর।

 বঙ্গ শালায় গুজব ফুলের গেলাস ভরা মউ!  
 মিথ্যা স্বরে বাজিয়ে গলা বাংলা মায়ের বউ।
যদি তুমি দেখতে তাই
 লজ্জা পেতে খুবই ভাই ।
নত শিরে হতে নত, ক্ষমা চেতে যাই;
সত্য্ ডানায় উড়তে তুমি মিথ্যে দুরে রই।

বইছে আবার গুজব হাওয়া বঙ্গ মায়ের প্রাণ,
চৌদিকে তাই উঠছে এখন আজব রঙের চাঁন।
----১৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

যে মুক্তি তুমি চাও গো হরষে


হে পৃথিবীর মানুষেরা চলে গেছো গহিন অন্ধকার,
ভুলে গেছো দিয়ে আসা সেইসব অঙ্গিকার!
আজকে তোমাদের অশুভদিন-
বিজয়ের মাঝে পরাজয় নিদ্রাহীন!
মুক্তি খোঁজ মুক্তি হারিয়ে-জাহলী যুগের অন্ধকার!
এই সে এখানেই হারিয়ে গেছে রহমত আল্লাহ’র।

মিথ্যে তোমাদের সত্য্ প্রাণ নিখিলের কোলাহল
তবে কেন আজিকায় ফুটালে ফুল অন্ধকার অঞ্চ্ল?
 নাফমানির রঙে রঙে রাঙালে মুখ,
গজবের ঢেউয়ে ঢেউয়ে ভাঙলে বুক-
সব প্রিয়েরা তোমারে ভুলে ডাকিছে জল্লাদ দল!
হে পৃথিবীর মানুষেরা চলিছো কোন সে আঁধার তল?

ফিরে এসো খেয়া ঘাটে বোঝাই করো না
ওহে মাঝি তরী ছেড়ে যাও আঁধার যেথায় না।
যে মুক্তি তুমি চাও গো হরষে;
আল্লাহ’র করুণায় থাকে গো সে।
আযাব গজব হানিবে না আঘাত নিখিলের বুকে;
প্রভূ তরে নত শিরে হও যদি অনুতাপ সব দুঃখে।
----১৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নিজেরি কর্ম্ই আনিছে ডাকি

নিজেরি কর্ম্ অভিশাপ হয়ে নিজেরই সাথে  হায়!
জাহেলী পাপের প্রতিচ্ছবি হইয়া জাতিকে শিহরায়।

কি এক ছোবলে কাঁপিয়া উঠিছে  দুর্গ্ম পর্ব্ত!
জাতি থেকে জাতি দিশেহারা হইয়া করিছে আর্তনাদ!

করোনা ভাইরাস ঘুরিয়া ঘুরিয়া শ্বাস প্রশ্বাসে মিশে;
সীমানা হতে সীমানা পেরিয়ে আসিছে বাংলাদেশে।

চৌদিকে তাই আতংক তরনী মানুষে মানুষে ধরি,
এই বুঝি এলো জগৎ পেরিয়া করোনা ভাইরাস উড়ি!

সম্মুখে আঁধার অচেনা পথ প্রসারিয়া কারাগার-
কপিম্পত জাতি ইসফিস কথা বলিতেছে অতঃপর

সকল ধরনী স্তব্দ নিঝুম জ্যান্ত কাফন পরি,
ছুটিছে মানুষ লাশের বেশে হায় হুতাশ করি।

পাপী নাহি খুলে তওবার কপাট প্রভূর দিকে দোলে-
গজবের ঢেউ চৌদিকে ধেয়ে আসিছে দলে দলে ।

জালেমেরা নাহি বুঝে তাহা, অহেতুক মরে কাঁদি   
নিজেরি কর্ম্ই আনিছে ডাকি আযাব গজব বাঁধি।
----১৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.

আলোয় আলোয় সংঘাত

হে জ্ঞানী, তোমার হুঙ্কারে আমায় পড়বে কি আর মনে?
জ্ঞানের কুটিরে অহংকার ডুকিছো আজ নতুন আয়োজনে!

নিত্য্ মঞ্চে বিত্ত রাজে চিত্ত মনোরঞ্জনে
কুৎসা সে কুৎসা তুমি করিছো গর্জনে
যেথায় তোমায় দেখে মানুষ ছুটিতো আলোর সন্ধানে-
সেথায় দেখি আলোয় আলোয় সংঘাত বাধিছো ময়দানে

আমজনতা হারিয়ে গেলো তোমাদের গীবত শুনে শুনে
মুক্তির প্রদীপ তো জাগে না আর প্রাণে প্রাণে!
হে জ্ঞানী, এত দিন দূরে ছিলে না-এখন সত্যিকারে দুর,
মানুষ বুঝে গেছে আলোর ভিতরে অন্ধকার ভরপুর!!
----১৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.





           


চাঁদ উঠেছে

মাহে রমজানের চাঁদ উঠেছে দেখরে তোরা ওই,
কইরে আল্লাহ’র মুমিন বান্দা গেলি তোরা কই?
জাগরে তোরা দলে দলে সুবেহ সাদেক ভাই;
ওই ডাকিছে, ওই ডাকিছে- সেহরি খানা লই ।

শয়তান মোহে যাস না ছেড়ে, ফরজ রোজা এই;
কইরে আল্লাহ’র মুমিন বান্দা গেলি তোরা কই?

এখন হতে দিসনা রে ভাই রোজারে আর ফাঁকি;
সেহরি- ইফতার নে রে তোরা আল্লাহ’র ভয় রাখি!
শয়তান রে আর দিস না ঠাঁই- তোর প্রাণে যাই;
চিনবে আল্লাহ, ডাকবে তোরে কাল হাশরে পাই ।

চলরে তোরা. চলরে মুমিন আবার আসবে কবে ?
চল না আজি আল্লাহ’র ভয়ে রোজা রাখি সবে !
তুই যখন গোপন করিস- দেখে রে ভাই রবে!
যেদিন আল্লাহ প্রতিদান দিবে-কেমন মজা হবে?

আয়রে তোরা আল্লাহ’র ভয়ে ওরে মুমিন দল !
আজি হতে রোজা রাখি, চল রে দলে বল ।
আল্লাহ’র ভয়ে ঘুম আসে না- তাইতো তোরে কই-
মাহে রমজানের চাঁদ উঠেছে চল রে রোজা রই ।
----১৭-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.








শেষ বিদায়ের অভিযান


করে না বদ্ধ্ দ্বার, রয় চির সরব
ফুরায় না ক্ষমা - দমায় না করুণার তাপ!
তওবায় তওবায় জেগে উঠায় রহমত শিখা!
ক্ষমায় ক্ষমায় শোধে তাঁর দেনা-
ওহে মুমিন! আল্লাহ’র নেই কোন যবনিকা।
নত শির মুমিনের ক্রন্দন-
আল্লাহ-গোলামের বন্ধন!

ওরে শেষ বিদায়ের অভিযান যে অন্ধকার সমাধি!
অনন্ত দিবসের কঠিন বিচারে তুই যে উঠিবে কাঁদি
আল্লাহ’র ক্ষমাই পারে থামাতে ওইদিন  অগ্নি প্লাবন!
ওরে মুমিন! তওবা কর দু’হাত তুলে আরশে
চির ক্ষমা যেন আসে তাঁর কাছ থেকে হরষে!
----১৭-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.


“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...