মঙ্গলবার, মার্চ ০৫, ২০২৪

জীবনের ক্ষয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৩-২০২৪ ইং
************************
জীবনের ক্ষয় নেপথ্য পৃথিবীতে,
শিশু হতে যৌবন পৌঢ় বৃদ্ধ আসতে
অনেক কিছু ক্ষয়িষ্ণু হয় নিশ্বাস কেড়ে নিতে
একদিন মৃত্যু হানা দেয় স্পন্দিত প্রাণেতে।
শরীরের অস্থি মজ্জার কোষে কোষে
যমদূত ওত পেতে আছে প্রভূর নির্দেশে।
তবু হয় না হুশ! তবু বুঝিনা কোনমতে;
পৃথিবীর মোহ মায়াজাল- প্রত্যেক স্নায়ুতে
এতো কিছুর আয়োজন তবু প্রাণ যায় খসে
তবু প্রমোদ হরষে।
এ জীবনের সোনালী শেষ আলো
একদিন নিভে যায় ঘন মেঘ কালো।
পদে পদে জীবনের ক্ষয় নেপথ্য পৃথিবীতে,
তবু অহংকার করে অযূত অসনি সংকেতে।
--------------------------------------

তবু বলি পৃথিবীকে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৩-২০২৪ ইং
************************
মানবতার এ কি পরিবর্তন অকস্মাৎ !
চৌদিকে প্রমত্ত নৃত্য ঘাত-প্রতিঘাত ।
মানবতায় মানবের যে মুক্তির ইতিহাস
আজ ভেঙ্গে চূড়ে অসীম পরিহাস!
সুদূর দিগন্তকোণে এতিমের মতো দীর্ঘ্শ্বাস
কোথাও নেই কোন মুক্তির আশ্বাস।
যেখানে মানবতার কোমল রাজ্য ছিল;
সেখানে যুদ্ধ বিগ্রহের অনল মিছিল।
অজ্ঞদের দৌরত্তে জ্ঞানীরা বিচ্ছিন্ন শর্বরী;
অর্থের দাপটে গরীবেরা অস্তমিত সূর্যের সহচরী
ক্ষমতার তপনে দুর্বলেরা অন্ধকার রাত্রি
কোথাও দেখিনা মানবতার ফেরিওয়ালা-যাত্রী।
তবু চেয়ে আছি, তবু বলি পৃথিবীকে
মানব অন্তরে মানবতা দাও দিকে দিকে।
------------------------------

নির্মম কারুকার্যে সজ্জিত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৩-২০২৪ ইং
************************
বিধাতার পরে ডাক্তারই মানব প্রাণের ফুল,
কত প্রাণ ছুটে যায় বাঁচার তাগিদে তারই কূল।
তবু অবহেলা অসহায় ঘিরে নশ্বর ইশ্বরে
কত প্রাণ ঝরে যায় জল্লাদের হাত ধরে।
তবু হয়না হুশ তবু জাগে না ওদের অন্তর;
চৌদিকে গগণ বিদারী সুর শুনি কান্নার ।
তবে কি চিকিৎসা বিদ্যা রচে গেল ভুল?
না কি অজ্ঞতায় খালি হয় মায়ের কোল !
এর উত্তর কে দিবে স্তরে স্তর ?
কতক ডাক্তারের আচরণ বড় বেশী নিষ্ঠুর
বড় বেশী নির্দ্য় !!
ক্রমে ক্রমে ডাক্তারের প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে !
রোগীরা ছুটছে, বিদেশপানে ছুটছে—
এতো অব্যবস্থাপনা দেশের চিকিৎসা পদ্ধতিতে
নির্মম কারুকার্যে সজ্জিত আচার আচরণ ভঙ্গিতে।
বিধাতার পরে ডাক্তারই ছিল মানবের ভরসা
আজ যেন উত্তপ্ত লাভায় নিমজ্জিত জীবন ঊষা।
-----------------------------------------

সোমবার, মার্চ ০৪, ২০২৪

ফিরে যদি না আসে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৩-২০২৪ ইং
************************
ডিটিজাল অগ্রাসনে সাত সমুদ্র তের নদী,
আজিকায় পাড়ি দেয় দিবানিশি নিরবধি।
কত স্বপ্ন অকাল ঝরে হতে গিয়ে পক্ষীরাজ;
আঁকা বাঁকা স্রোতের মতো বয়ে চলে আজ।
ওই আকাশে আলো দেখি তবু মেঘ কালো;
আবেগে লুফে নেয় তারে নাহি খুঁজে আলো।
যদিও এখানে অতুল পূর্ণিমার চাঁদ;
আমরা চিনিনা বুঝিনা পথিকের পথ-
কত প্রাণ ঝরে যায় দৈত্যদলনে সাগর পার,
ডিজিটাল অগ্রাসনে তরুণ তরুনী ছুটেছে আঁধার।
ফিরে যদি না আসে তাগুদের সখ্য ছাড়ি;
মানব সভ্যতা ধবংস হতে আর নহে দেরী।
----------------------------------------

উদ্ধত বজ্রের ভয়ে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৩-২০২৪ ইং
************************
স্বাধীনতার পর কেটে গেল বৎসর বৎসর;
তবু মুক্তি এখনো খোঁজে ফিরে বাংলা তর!
এখনো ন্যায্য আধিকার পায়নি রক্তাক্ত প্রান্তর;
জোর যার মুল্লুক তার - এই স্রোতে নদীর চর।
এখনো বৈষম্য মুক্ত নয় গণতান্ত্রিক অধিকার;
এখনো বিজয়ের চেতনা জাগেনি অন্তর- অন্তর।
দুর্ণীতিবাজ চোর ডাকাতের প্রকাশ্যে আনাগোনা;
মাতৃকার প্রেম ভুলে কান্ডারীর বিদ্রোহ ঘোষনা।
অনন্য দেশপ্রেম ক্রমান্বয়ে স্বল্পপরিসর;
উদ্ধত বজ্রের ভয়ে নিঃশব্দে মুক্তির গান স্থবির।
যুদ্ধের যে রক্তাক্ত প্লাবন নদীর শাখায় শাখায়;
আজ শুকিয়েগেছে চোর ডাকাতের পদচারনায়।
ভয়ঙ্কর বজ্রের ঢেউয়ে নিশ্চিত পরাজয়ে পতিত;
লক্ষ শহীদের রক্তে অর্জিত
লাল-সবুজের গৌরব চোর ডাকাতে নিমজ্জিত।
------------------------------------

সোনার বংলা এখন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৩-২০২৪ ইং
************************
হে বাঙ্গালির দল, একবার শুধু জাগো,
যে চেতনা, যে শক্তি মুক্তিযুদ্ধের লগো।
আসুক বাধা, আসুক ঝড় তবু বার বার,
বাঘের মতো ঝাঁপিয়ে পড় দুরন্ত দুর্বার।
শিকার করো ওইসব দুর্ণীতিবাজ হায়েনা
যারা লুট করে সেনার বাংলার গয়না।
তুমুল প্রতিবাদে স্তব্ধ করে দাও ওইসব ভাষা
জাগো বাঙ্গালি জাগো, এ মোর আশা।
সোনার বংলা এখন চোর ডাকাতে ভরা !
নিরহ বাঙ্গালি জীবন প্রখর খরতাপে পুড়া।
স্বাধীন দেশে স্বাধীনতার ক্রমশ ক্ষয়-
দেশ প্রেমিক কান্ডারী যদি জাগ্রত হয়
সোনালী সূর্য্ জেগে উঠবে দ্বিধাহীন-
হে বাঙ্গালি, তোমরা শুধু জাগো প্রতিদিন।
----------------------------------

মুক্তির প্রতীক্ষাতেই আছি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ০৪-০৩-২০২৪ ইং
************************
বুকের উপরে পাথরের গুরুভার!
তবু নিশ্চুপ !তবু কৌতুক রাষ্ট্রের।
কেউ দেখে না- এই দেশ কোন পাপে?
ন্যায় নীতির বিবেক আগুনের উত্তাপে,
নাগরিকের কান্না কঠিন পাথরে ঢাকা,
স্থবির হয়েগেছে জন জীবনের চাকা!
চৌদিকে বৈষম্যের পদধ্বনি শুনি,
কবে দেখা দিবে সেই সোনার খনি ?
স্বাধীন দেশ তবু প্রতীক্ষায় থাকি থরোথরো!
যদি অভিমান হয় কারো !
পতাকা পেয়েছি অধিকার পাইনি এখনো
বিজয় পেয়েছি অনুভব করিনি কখনো।
এখনো বিস্তৃত বৈষম্যের দৃঢ় জাল
সোনার বাংলা গান শুনেছি বহুকাল।
কিন্তু এখনো দূর হয়নি, এখনো কঙ্কাল
মুক্তির প্রতীক্ষাতেই আছি বঞ্চিতের দল।
----------------------------------

নশ্বর আয়োজনে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৩-২০২৪ ইং
************************
নশ্বর আয়োজনে অবিনশ্বর করিতেছি ধূসরময়,
যদিও এই লোভ লালসা মোহ বড় ক্ষণিকময়।
চকিত হরিণদৃষ্টি!
পৃথিবীকে করেতেছি আপনকৃষ্টি।
আসক্ত চৈতন্যের এ ভয়াবহ অস্থায়ী যুদ্ধে
মানুষেরা আজ অগ্নির অঙ্গার তলে অবরুদ্ধে
মুক্তির পথ খোঁজিতেছে অন্তিম!
অথচ এখানে নেই কোন স্বর্গিয় প্রতীম।
অসুরের প্রকোষ্ঠতলে তন্দ্রাহীন পাপীষ্ঠ নর-নারী
বিনষ্ট করিতেছে নিজেরা অসীমের চিরন্তর বাড়ী।
অদ্ভুত ব্যাধির অগ্রাসনে
পৃথিবী ছুটিছে তাগুদের সন্ধানে—
যদিও মরণ উত্তাপ অবসাদের বিষাক্ত নিঃশ্বাসে,
নশ্বর আয়োজনে অবিনশ্বর করিতেছি অবিশ্বাসে।
ক্ষণিকের মোহে মানুষের বিস্ময়দৃষ্টি !
যদিও বহ্নিমান তপ্তশিখা সম্মুখে সৃষ্টি।
--------------------------------------

বিদায়ের আয়োজনে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ০৪-০৩-২০২৪ ইং

************************

এক বিদায়ের স্রোত বয়েছিল হঠাৎ একদিন !

চারিপাশে সবই ছিল তবু চলেছে একা নির্জ্ন।

যার জন্য এতো প্রেম ভালবাসা যে আজ নির্দ্য়!

সে আজ বিদায় জানাতে এসেছে চির বিদায়;

ব্যাকুল প্রাণে ভালবেসে যারে ছুঁয়েছিলে এ ধরায়,

সেও ভুলেগেছে ভুলে যাচ্ছে সময়ের পরিক্রমায়।

যার জন্য বৈধ অবৈধ পন্থায় কম্পন তুলেছিলে

রক্ত চুষেছিলে ক্ষমতার দাপটে পৃথিবীর মিছিলে

আজ সব থেমেগেছে মৃত্যুর কালো মেঘে

আসন্ন পথ বড় অন্ধকার এ ক্ষণিকের আবেগে।

এখন অগ্নির লেলিহান শিখা চিরন্তন পথপানে,

এ জুলুম অত্যাচার সেদিন পোড়াবে অগ্রপানে।

শেষ বিদায়ের আয়োজনে তুমি যেন হও আলো,

ওই অসীমের ডাকে পথ যেন না হয় কালো।

---------------------------------------

শনিবার, মার্চ ০২, ২০২৪

আজ সত্যের দুর্ভিক্ষ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০১-০৩-২০২৪ ইং।

****************************

কতোটা অমানবিক হলে তাকে অমানুষ বলবে?

আর কতো রক্ত ঝরালে সে ক্ষান্ত হবে ?

প্রেমহীন তরু শাখা আর কতোটা মেলাবে?

কতো আর এই মানবিক ভূ-লোকে

রক্ত জবা ফুটাবে সোনালী আলোকে!

পৃথিবীর কাছে মানুষ কি তবে নিষ্ঠুরময় ?

প্রতারনাময় !!

এতো অবিচার, এতো ক্ষয়, এতো অভিনয়

মানুষরূপি অমানুষের বুকের বুননে

তাগুদের তরবারি জেগে আছে প্রকাশ্যে-গোপনে ।

পৃথিবী জেনেগেছে এই বুকে কতোটা রক্ত ক্ষরন,

বাতিলের কতোটা হুঙ্কার ! কতোটা গর্জ্ন।

শুধু তুমি জানো না,

মানুষের ভিতরে মনুষ্যত্তের শূন্যতা কতোটা প্রকোট!

আজ সত্যের দুর্ভিক্ষে পৃথিবীর পথ-ঘাট।

-----------------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...