সোমবার, জুলাই ১৫, ২০২৪

তুমি এসেছিলে বলেই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৭-২০২৪ ইং
*********************
হে জাতির চেতনা, অবাক করলে তুমি!
অন্তরে জাগেনি এখনো,ক্ষুব্ধ স্বাধীন ভূমি।
স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভক্তি দিন দিন,
এখনো যেন মনে হয় আমরা ঠিক পরাধীন।
 
অবাক করলে হে স্বাধীনতা !হে চেতনা !
এখনো পথ ঘাটে দোসরের আনাগোনা।
দেশদ্রোহীদের বজ্রধ্বনি ! অবাক করলো আরো
দলে  দলে চৌদিকে মাতৃকার চেতনা নেই কারো!
 
অবাক করলে হে স্বাধীনতা,অবাক করলে বারবার,
জাতি তোমার মর্ম্ বুঝেনি,এই দেশে তুমি হারাবার!
কত রক্ত খরচে এসেছিলে,পদাঘাতই শুধু পেলে
অবাক করলে হে জাতি,  এ প্রজন্ম তারে গেছে ভুলে।
 
তুমি এসেছিলে বলেই স্বাধীন মানচিত্র পেলাম,
তুমি এসেছিলে বলেই আমি মুক্ত বাঙালি হলাম!
হে মুক্তি যুদ্ধ ! হে স্বাধীনতা, সেলাম
তোমাকে লাখ কোটি সেলাম।
----------------------------------------------

শনিবার, জুলাই ১৩, ২০২৪

বিপুল দুর্ণীতি


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৩-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
বিপুল দুর্ণীতি ! প্রচন্ড আঘাত হানো,
রাজ্য জুড়ে রাত, সোনালী দিন আনো।

হে প্রহরী তুমি থেকো না গভীর নিদ্রায়;
তোমার ঘরেই চোর ডাকাতেরা হুলিয়ায়।
ওহে মুক্তি যুদ্ধের স্বপ্নগুলো মৃতপ্রায়,
আজ তীব্র অনল জ্বলে এই মাতৃকায়।

চোর ডাকাতের হোট্টগোল অফিস আদালত,
কর্তায় কর্তায় কালো টাকার ধন দৌলত!
কি এক লুটপাটের মহরা বাংলার হাটে!
দেশ দ্রোহীতার জীবন চর্চা পথ ঘাটে ।

অদ্ভুদ বিচারহীনতায়!চোর ডাকাতের সন্ধি!
স্বাধীনতা পেয়েছি,মুক্তির ফুল হয়নি সুগন্ধী।
-------------------------------------------

ভালবাসার শেষ অধ্যায়

 



কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১২-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
ভালবাসার শেষ অধ্যায় রচিত হল আকস্মাৎ!
এখন অন্তরে অন্তরে প্রমত্ত ঘাত-প্রতিঘাত।

হৃদয় হতে হৃদয়ের যে স্বর্গিয় ইতিহাস,
সেখানে কসমিটিকের নিদারুন পরিহাস!
যেখানে স্বর্গিয় অনুভূতির রাজ্য ছিল,
সেখানেও হানা দিয়েছে স্বার্থের মিছিল।
,
আপনার অনলে আপনে পুড়ে আপন ঘর,
হিংসের উত্তাপে জ্বলে উঠে রক্তের বংশধর।
রক্তেরা নিষ্ঠুর কণিকা ছড়ালো চৌদিকে
স্বার্থেরা কলঙ্কিত করল স্বর্গিয় পৃথিবীকে—

ভালবাসার শেষ অধ্যায় রচিত হল ভূ-লোক,
ছিন্ন হল রক্তের বাঁধন লোভ লালসার ঘূর্ণিপাক।
--------------------------------------------

রক্তের ভিতরেও

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১২-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
স্বার্থের পৃথিবীতে হৃদয়ের স্পন্দিত ফুল,
স্বর্গিয় কাননে কাননে রচে গেছে ভুল।
সম্পর্ক এখন বন্ধনহারা স্তর হতে স্তর;
রক্তে রক্তে যুদ্ধের দামামা ঘর হতে ঘর।


প্রেম এখন কম্পিত স্বার্থের তরঙ্গে তরঙ্গে;
হৃদয় ভেঙ্গে ছুটেছে অনলের রঙে রঙে।
রক্তের ভিতরেও সিন্ডিকেটের অদ্ভুদ ঘাঁটি!
ঐক্যতানে বেধেছে বাসা মজবুদ পরিপাটি।


এখন আপনায় অপনার রক্ত চুষে নিরন্তর !
সূর্যের কাছে নেই আলো ,মুছিবে এই আঁধার।
সম্পর্কগুলো আগ্নেয়গিরির লাভায় নিয়মিত
উত্তপ্ত গলিত !
----------------------------------------------

বুধবার, জুলাই ১০, ২০২৪

নব প্রেমের প্লাবনে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৪-০৭-২০২৪ ইং
*********************
আজকে কাননে ফুল ফোটানোর দিন!
বসন্ত আসিছে পরীরা উড়িছে নিন্দ্রাহীন!
প্রকৃতি দুলিছে তরঙ্গ তালে দক্ষিণ হাওয়া,
এই হৃদয় খুলিছে বদ্ধ দ্বার ব্যাকুল চাওয়া।
 
নবীণ ফুল ফোটিছে,বিচিত্র ফুল ফোটিছে,
পরীরা ‍সুর তুলিছে, আপন রঙে সাজিছে
হৃদয় কাননে ডানা মেলিছে পুস্পেরা হরষে
ওরা আসিছে নবীণ সাজে প্রেমিকার বেশে।
 
শুন্যতা হেরি গাহিছে  শত স্মৃতির কত গান,
শুভ্রতা জাগিছে পূর্ণি শশীতে আঁধার গগন!
বিশ্ব দেখিছে তোমারে নব কলিতে কাননে,
অফুরান দুলিছে এ প্রাণ নব প্রেমের প্লাবনে।
-----------------------------------------------

বৃহস্পতিবার, জুলাই ০৪, ২০২৪

এখনো ঝরে যায়নি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৯-০৬-২০২৪ ইং
****************************
হে ৯৩ ! হে হৃদয়ের তরঙ্গ! হে চির বন্ধন!
তোরে অন্তরে গাঁথিয়াছি প্রবল বন্ধুর মতন।

এখনো ঝরে যায়নি সেই জুঁই চ্যামিলী বকুল,
এখনো কাননে কাননে ফোটে স্বপ্নের ফুল।
এখনো সোনালী রবি হেসে উঠে শিশির বিন্দু
এখনো তীব্র প্রলয়ে জেগে উঠে হৃদয় সিন্দু।

এখনো তোদের শুন্যতা অনুভব করি বিপুল,
তোরা এসেছিলি প্রাণের গভীরে চির কল্লোল।
এই তোদের ভুলি কি করে হে বন্ধু! হে সহপাঠী ?
তোদের রেখেছি অন্তরে সযতনে- পরিপাটি।

সেই কবে তোরা ফোটেছিলি আলোর কানন !
সেই কবে দিয়েছিলি প্রেম, ওগো প্রিয়জন!
আজো ছন্দময় সদ্য ফোটা ফুলের মতন,
হে ৯৩ ! হে হৃদয়ের তরঙ্গ! হে চির বন্ধন!
----------------------------------------------

পিঞ্জর খুলে দেখতে যদি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৬-২০২৪ ইং
****************************
পিঞ্জর খুলে দেখতে যদি পৃথিবীরএই হৃদয়,
ক্ষতবিক্ষত কতোখানি,কতখানি বিরহময়!
অঝোরে ঝরতো পাষাণ পাষাণীর অশ্রুজল
এই মরু বুকে ফোটাতো প্রেমের পুস্পদল।।

হৃদয়ের তরঙ্গ কি! এই তুমি জানতে যদি,
কভূ কষ্ট দিতে না -এতখানি নিন্তর-নিরবদি।
প্রাণের গহিন স্পন্দনে উঠাতে বেজে
স্বর্গিয় প্রেমের অমৃত সুর কন্ঠ রাজে !

অন্তর গভীরে কখনো অনুভব করতে যদি
এত দিন, এত কাল ! করতে না অপরাধী!
শুধু ভালবেসেছি বলে এত ক্ষতবিক্ষতের দাগ,
তবু নেই কোন অভিযোগ- রাগ- অনুরাগ !!

পিঞ্জর খুলে দেখতে যদি এই হৃদয়ে কষ্ট কত!
হয়তো তুমিও অঝোরে অশ্রু ঝরাতে অবিরত।
---------------------------------------

আবার এসেছি ফিরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৬-২০২৪ ইং
****************************
আবার এসেছি ফিরে এই সবুজ শ্যামল প্রাঙ্গন,
ফুটে উঠেছে জুঁই চ্যামেলী থরে থরে অফুরান।
সুরভী সুবাসে ভরেগেছে চিরচেনা ফুলের কানন,
নিরন্তর ভালবাসা মেলেছে ডানা প্রাণ হতে প্রাণ।
আবার এসেছি ফিরে সফেদ সফেন নদীর কূলে,
ঝিনুকের মুক্তা কুড়াবো বলে এসেছি দলে দলে।
সেই স্মৃতিগুলো অনুভব করেছি স্পন্দনে স্পন্দনে,
তোমাকে রেখেছি সযতনে কবিতার চরনে চরনে।
হয়তো ভালবেসেছি, হয়তো ভালবাসি দিবাযামি!
ওগো আবার এসেছি ফিরে নবীণ সাজে এই আমি।
চির দীপ্ত সূর্য তারার মিলন মেলায়-
ওগো ভুলে যেওনা, কভূ ভুলে যেওনা হেলায় হেলায়।
------------------------------------------

শত বর্ষি নানা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০৬-২০২৪ ইং
****************************
ওরে, শত বর্ষি নানা আছে আমাদেরই গাও্,
রশিদ মোল্লা নাম তাহার দেখতে সব যাও।
এখনো শক্ত সবল বুকে ক’খান হাড়,
সাক্ষী দিচ্ছে চলন বলন কেমন যৌবন তার।
দৃষ্টি তাহার ঈগল চোখা হাসির প্রদীপ রাশি,
এ বয়ষেও ঠোটে তাহার পূর্ণি শশীর হাসি!
একটুখানি ডাক দিলেই সমাজ সেবায় দৌড়ে,
সাদা মনের প্রদীপ শিখায় থাকে বছর ভরে।
প্রভূ ভয় তাহার মাঝে সোনালী আলোয় জ্বলে,
এই পৃথিবীর গর্ব নানা শত বর্ষে চলে—
মহান আল্লাহ রহম করুক অধিক ভালবেসে।
ওরে ,শত বর্ষি নানা আমার থাকুক যুবক বেশে!
---------------------------------------------

এই কবিতা আমার নয়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০৬-২০২৪ ইং
****************************
হয়তো ঢুকতে পারেনি হৃদয়ের গভীর শিকড়ে,
হয়তো রক্ত কণিকাগুলো স্থবির হয়েগেছে শরীরে!
নয়তো কেন এত উথরোল ঝড়েও,কম্পন উঠেনি!
কেন গাহেনি পাখিরা গান বুঝেনি- আজো বুঝেনি।
গোধূলী নেমে এসেছে, তবু কি চঞ্চল শিহরণ,
ঠিক যেন শুভ্র ডানায় মেতে উঠেছে কাঁশ বন।
হয়তো ফুল ফোটেনি, হয়তো ফোটেছে মৃত্তিকার বুকে,
হয়তো ঝিনুকও মুক্তা ছড়িয়েছে বালুকায় লুকে লুকে।
হয়তো নাবিকও সমুদ্রের তরঙ্গ দেখেছিল
হয়তো মাস্তুলে পাঞ্জেরীও জ্বলেছিল-
হয়তো ভুল শব্দে শব্দে রচে গেছি কবিতাখানি,
নয়তো লেখাই হয়নি,নয়তো বুঝতেই পারেনি-
আমি কবি নই, এই কবিতা আমার নয়—
যে কবিতায় নাই কোন প্রেমের ছন্দ তাল লয়।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...