রবিবার, জুলাই ২৮, ২০২৪

তুই কি বুঝিস কিছু ?

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
কান্ডারী প্রকাশ্যে এসে জাতির হাল ধরে,
জনতারে ঐক্য করে দিবা নিশী প্রহরে।
বজ্র স্বরে বলে, তোরা লাল সবুজের ফুল-
তোরা ভাবিস না কভূ স্বাধীনতাকে ভুল।
 
কেন তুচ্ছ করিস মুক্তি যুদ্ধের জাতিরে ?
কেন ঘেঁউ ঘেঁউ করে আড়ালে যাস সরে-
তোর বাচাল মুখগুলো সদা ব্যঙ্গ করে,
কেন ক্ষোভকে উত্তাল করে সারা শরীরে?
 
তোর দৃশ্য কপালে অদৃশ্য অসুরের রেখা,
তুই কি বুঝিস কিছু! সম্মুখ পথ বড় বাঁকা!
ওই কীটপতঙ্গেরা তোরে ঘিরে সারাদিন
কি গান শোনায় কানে কানে জাতির দুর্দিন?
-----------------------------------------

সঞ্চিত ক্ষোভ

 
 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
সঞ্চিত ক্ষোভ ভেঙ্গেছে ঘুম বঙ্গ মাজারে,
বঞ্চিত উঠেছে জেগে ক্ষুধার্ত্ বাঘের হুঙ্কারে!
 
ওরা করে না ভয় বুলেট কামান গুলি,
ওরা মায়ের বুকে ঝড় তুফান ঘূর্ণি ধুলি।
এই স্বাধীন আকাশতলে দেখিলাম নামি,
বৈষম্যের তরীতে বসে দুলিতেছি আমি।
 
কত রক্ত কত প্রাণ চলিছে মৃত্যুপরপারে,
তবু নাহি পরোয়া করে মৃত্যুঞ্জয়ী প্রাণটারে।
সঞ্চিত ক্ষোভ ভেঙ্গেছে ঘুম কে রে? কে রে?
জুলুম- অত্যাচারী -লুটেরাজ- স্বৈরাচারে-
 
স্বাধীন  তবু পরাধীন আমি বঙ্গ কোলে,
যাহা আমি নই -বলে তাহা আমি- ওই দলে।
জলে স্থলে শুন্যে আমি যত অসীমে যাই
ওরে, আমার সোনার বাংলা তারে শুধু গাই।
 
সঞ্চিত ক্ষোভ ভেঙ্গেছে ঘুম বঙ্গ মাজারে,
বঞ্চিত উঠেছে জেগে ক্ষুধার্ত্ বাঘের হুঙ্কারে!
-----------------------------------------------

শনিবার, জুলাই ২৭, ২০২৪

তোমাকে বলবো বলে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৭-০৭-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************************

তোমাকে বলবো বলে মা, দুয়ারে এসেছি,

বুকে রক্ত ক্ষরণ !মৃত্যুর সারি সারি লাশ দেখেছি!

চারিদিকে ধ্বংসের শ্মশান ডিঙিয়ে এসেছি-

তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার

এই স্বাধীন বাংলায় উত্তাল শ্নোগান শুনেছি—

তোমাকে বলবো বলে

এই বুকে প্রচন্ড ঝড় উঠেছে ঘূর্ণি তুফানের মতন,

তোমার আঁচলে ওরা কারা? তোমাকে করছে কর্তন!

অধিকার -স্বাধীনতা তো মুক্তির অপর নাম

তবে কেন গুলির শব্দে কবিতার শিরোনাম?

তোমাকে বলবো বলে

তুমি যাকে স্বাধীনতা বল,স্বপ্ন বল এখানেও ব্যবধান

এখানে চোর-ডাকাত-দস্যু- সিন্ডিকেটের কলতান।

এখানে স্বৈরতন্ত্রের ছেলে মেয়ে নাতী পুতির সমারহ

এখানে গণতন্ত্রের শুন্যতা,অধিকার মলিন-বিরহ!

তোমাকে বলবো বলে

লাল সবুজের পতাকা হাতে বৈষম্যের কথা বলেছি

স্বাধীনতা আমাকে অধিকার দিয়েছে, শত্রু চিনেছি!

তুমি জাগ্রত হও রবির মতন রাত্রির আঁধার কেটে

তুমি শুভ্রতা ছড়াও যুদ্ধে পাওয়া বাংলার পথ ঘাটে।

-------------------------------------------------

 

অগ্নি বিলাস

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৭-০৭-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************************

থামাও থামাও এই দেশদ্রোহীর অগ্নি বিলাস!

এই ধ্বংস যজ্ঞ রোধ করো বিচারিক এজলাস।

 

লোকালয়ে চলে আসে তবু দ্রোহীরা নিখোঁজ

এর চেয়ে লজ্জা কি আর এই লাল-সবুজ !

মুক্ত পাখির ডানা কি স্বাধীন অসীম আকাশ,

তার মর্ম কি বাঙালি বুঝে আপনার সর্বনাশ !

 

ওরা কারা ? কার সম্পদ পুড়ায়?

আমি কে ? তুমি কে? কি বুলি আউড়ায় ?

এখনো ওই বংশধরেরা আছে,ওই প্রেমেই আছে

তোমার খেয়ে পরে তোমাকেই পুড়ায় ওই ধাছে।

 

থামাও থামাও এই দেশদ্রোহীর অগ্নি বিলাস!

এই ধ্বংস যজ্ঞ রোধ করো বিচারিক এজলাস।

------------------------------------------

 

এখনো বিষাক্ত সাপ আসে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৭-০৭-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************************

এখনো  বিষাক্ত সাপ আসে বাংলার ঘরে,

বিষ ঢেলে দেয় স্বাধীন পতাকার স্তরে স্তরে!

ধবংসের দিকে নিয়ে যায় বাঙালি স্বপ্নের গান

দংশন করে লক্ষ শহীদের অর্জিত কানন।

এখনো  বিষাক্ত সাপ আসে।

তার চারিদিকে অসংখ্য দোসরের স্নায়ু- বল

সারা শরীরে রাজাকারের রক্তে বহে অবিকল।

ঠিক আগুনের কুন্ডলির মতো জ্বলে উঠে

এই স্বাধীন বাংলার সবুজ শ্যামল পথ ঘাটে।

এখনো  বিষাক্ত সাপ আসে।

এখনো বিষাক্ত সাপের ছোবলে রক্ত ঝরে

গর্তে ওত পেতে ভয়ঙ্কর রূপে বিষ ছুঁড়ে!

এই সাপ স্বাধীন পতাকা চয়না, সে বিদ্রাহী

সে পরাজয়ের দুঃখে বিষম বিরহী !

এখনো  বিষাক্ত সাপ আসে।

হে বাঙালি, ওঁঝা কই? বিষ দাঁত ভেঙ্গে দাও

বীণের সুর বাজাও- তারে হঠাও- দেশকে বাঁচাও।

------------------------------------------------

আমাকে গ্রহণ করো

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৭-০৭-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************************

আমি সেই প্রাণ, আমি সেই রক্ত ঝরা বীর,

উর্ধ্ব শিরে যুদ্ধে যাওয়া সন্তান এ মাতৃকার।

আমাকে গ্রহণ করো।

আমি সেই মুক্তিযোদ্ধা, আমি সেই ভয়হারা মুখ,

সোনার বাংলা গাওয়া সেই শিল্পির রাঙা চোখ!

আমাকে গ্রহণ করো।

বিজয় পতাকা নিয়ে ফিরে আসা আমি সেই রক্ত,

আমি সেই বাঙালি, আমি সেই লাল-সবুজের ভক্ত।

‘আমাকে গ্রহণ করো।

আমি সেই জয়বাংলা শ্লোগানের  রণ ধ্বনি,

মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি বজ্র কণ্ঠের ডাক শুনি্

‘আমাকে গ্রহণ করো।

তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে এনেছি নিশান !

আগ্নেয়গিরির মতো তুলেছি শত্রুর বুকে কম্পন।

আমাকে গ্রহণ করো।

আমি সেই লক্ষ শহীদের রক্তে আঁকা বিজয় কেতন,

আমি সেই মুক্ত বলাকা,পরাজিত দোসরের অগ্নি বান।

আমাকে গ্রহণ করো।

আমি সেই স্বাধীনতা, যেখানে নেই কোন বেদনার প্রাণ

আমি সেই বিজয়ী পতাকা, আমি সেই বৈষম্যহীন গান।

আমাকে গ্রহণ করো।

-----------------------------------------------------

বিপ্লবী কন্যা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
বিপ্লব ! বিপ্লব ! বিপ্লবী কন্যা !
তরঙ্গিত রক্ত! রক্তের বন্যা।
সঞ্চিত ক্ষোভ প্রতিবাদী ঢঙ্গে
বুলেটে রঞ্জিত মৃত্যুর সঙ্গে।
 
বৈষম্যের চুল্লি! আগুনের কুন্ডু !
চোর ডাকাত দস্যু দেশদ্রোহী ভন্ড !
শাসকের শোসন উতরোল সিন্দু
বুলেটের গুলি! তাজা রক্তের বিন্দু।
 
বিপ্লব ! বিপ্লব ! বিপ্লবী কন্যা,
ডর ভয় নাই তার, নাহি দেয় ধর্ণা!
জাগ হে, জাগ হে স্বাধীন তরীর যাত্রী,
সোনালী সুর্যে কেটে যাবে রাত্রি!
 
বিপ্লবী কন্যার বিপ্লবী আওয়াজে,
গর্জে উঠ বিপ্লবে, বিজয় কাছে যে।
আর নয়, আর নয় দেশদ্রোহীর ভূষণে,
তুমি কে ,আমি কে- মুক্তিযুদ্ধের চেতনে।
------------------------------------

আমি পরাধীন নই

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
আমি পরাধীন নই, আমি স্বাধীনও নই
আমি স্বাধীনতা পেয়েছি,আমার মুক্তি কই?
হে স্বাধীনতা তুমি কি আমার নও ?
তুমি সেই অঙ্গিকারের কথা কও !
সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সাথে লও।
 
আমি লাল সবুজের প্রেমিক, চোর কে ?
দেশটাকে লুটে পুটে খাচ্ছে কে ?
কে দেশদ্রোহী ! কে স্বৈরাচার! কে অত্যাচারী!
এর উত্তর কে দিবে হে কান্ডারী?
 
কেন আমরা যুগল হতে পারি না- বল না?
এত বৈষম্য কে নির্বাসনে দিবে- চল না
কেউ একজন হয়ে যাই নায়ক- মহনায়ক!
ওরা স্বাধীন পতাকা খামছে ধরেছে ভয়ানক!
 
স্বাধীনতার কাছে স্বাধীনতা চাই, মুক্তি চাই
আমি পরাধীন নই, স্বাধীনতার দিকে দৌড়াই।
----------------------------------------

শুক্রবার, জুলাই ২৬, ২০২৪

স্বাধীনতা কোথায়?

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
স্বাধীনতা কোথায়? তাকে দেখাও, দেখাও।
এখনো আমি খুঁজে পায়নি সেই স্বাধীনতাকে
এই সেই স্বাধীনতা যে এখনো বৈষম্যের সঙ্গে থাকে
যে এখনো গুলি ছুঁড়ে স্বৈরাচারের মতো-
 
স্বাধীনতা কোথায়? কোথায় অন্যায়ের প্রতিবাদ,
এর চেয়ে আশ্চর্য অনেক কিছুতে!
যে রক্তে লিখেছিল বাঙালির মুক্তির মহাকাব্য
সে রক্ত মুছে গেছে অনল বৃষ্টি ঝড়ে !


ঈগলের তীক্ষ্ণ চোখও খোঁজে পাইনি স্বাধীনতা!
এখানে হিংসে -প্রতিহিংসের রক্ত বানের খেলা্
স্বাধীনতা কোথায়? তাকে দেখাও, দেখাও।
অশ্রু জলে বুক ভাসে ফিরে তাকাও, তাকাও।
-----------------------------------------


কি আশ্চর্য দেশ প্রেম!

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
কি আশ্চর্য দেশ প্রেম! বিদ্রোহের সূর্য ছড়াচ্ছে আলো !
রাষ্ট্রের স্থাপনাগুলো পুড়ে পুড়ে উড়ছে ধোঁয়া কালো।
 
কি আশ্চর্য দেশ প্রেম! মায়ের বুক চিরে চিরে;
মুক্তিযুদ্ধের রঞ্জিত কবিতাগুলো যাচ্ছে ছিড়ে ছিড়ে!
কি আশ্চর্য দেশ প্রেম! চেয়ে দেখ জাতি,
মুখে মাকে ভালাবাসি অন্তরে দোসরের প্রীতি।
 
হৃদয়ে আছে কি লাল সবুজের আলো?
বলো, তুমিই বলো !
কি আশ্চর্য দেশ প্রেম! এই জাতি ক্ষমতার বলি,
মুক্তি যুদ্ধের চেতনা ভুলে কার মন্ত্রে চলি ?
---------------------------------------------



“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...