সোমবার, মে ১৮, ২০২৬

স্রেফ অভদ্রতা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************************

বাজছে ফোন—শোনরে মূঢ়, শোনরে ওরে পাষাণ,
ও কি শুধুই যান্ত্রিক সুর?
নাকি কারো হৃদয়ের আকুল আহ্বান!
তুচ্ছ করিয়া ব্যস্ততারে যে জন তোমারে স্মরে,
তুমি কোন্ লাটে সাহেবি করো তারে তুচ্ছ তরে?

ব্যস্ততা তো জীর্ণ বাহানা, ভণ্ডামি ভরা বেশ,
ফিরতি কল দিতেও কি তোর সময় হয় রে শেষ?
একটি ফোন কল মানে শুধু সংকেত নয় ভাই,
মানুষের প্রতি মানুষের টানে
এর চেয়ে বড় কিছু নাই!

পড়িয়াছে কল, দেখিয়াছো চোখে, তবু রহিয়াছো মৌন,
তোমার আভিজাত্য কি তবে এতোটাই হীন ও গৌণ?
মানুষ মানুষে বাঁধে যে প্রীতি, তুমি দিতেছো তাতে ফাঁকি,
অপেক্ষার সেই অপমানেতে
ঝরে কত জল আঁখি!

ভদ্রতা কেবল পোশাকে থাকে না, থাকে অন্তরে বীর,
অন্যের ডাকে সাড়া না দিলে হয় না তো কেউ স্থির।
উপেক্ষা যখন অভ্যাসে নামে, পৌরুষ যায় রসাতলে,
ব্যক্তিত্ব তোর হারায় ছায়া
ওই ব্যস্ততারই ছলে!

রেসপন্স করা নৈতিক দায়, মহত্ত্বের সে যে নাম,
নতুবা তোমার ঐ ব্যস্ততার নেইকো কানাকড়ি দাম।
ফোন না ধরাটা বীরত্ব নয়, নয় কোনো বড় কাজ—
এ তো স্রেফ এক অভদ্রতা,
মানুষের মুখে লাজ!

---------------------------------------------------------------

ইসলাম মানে ইনসাফ

 ইসলাম মানে ইনসাফ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************************

শোন হে মানব!
ইসলাম নহে কোনো উগ্রবাদের কারখানা—
ইসলাম এক শান্তির মহাপ্রাণ!
সে কভু করে না জোর-জুলুম, হুলিয়া, অত্যাচার,
নহে সে দস্যু, চাহে না সে কারও হক করিবারে খানখান।
ইসলাম শিখিয়েছে ইনসাফ!

ইসলাম ডাক দেয় ঐক্যের, সাম্যের, বন্ধুত্বের,
বাতিলের বুকে ইসলাম সে যে চির-বজ্র-হুঙ্কার!
ইসলাম সত্যের তলোয়ার!
অন্যায়ের কাছে নত নহে কভু এই শির দুর্মদ,
মিথ্যা ও ছলের কুহক কাটিয়া আনে সে আলোক-ধার।

করে না সে কভু মুনাফিকি—
ছলচাতুরীর ধার ধারে না সে, কহে না মিথ্যা বাণী,
খুন-গুম-হত্যা-ধর্ষণ— এ নহে ইসলামের কাজ,
রাজ্যের ধন লুটিয়া লওয়া সে তো দোজখীদেরই গ্লানি।

ক্ষমতার মোহে মত্ত হইয়া বাক-স্বাধীনতা হরে যারা,
ভিন্ন মতের টুটি চেপে ধরে— ইসলাম নহে সেথা;
সে তো ইনসাফ কায়েম করে,
শান্তির তরে বিলায় দাওয়াত, মোছে সব দুঃখ-ব্যথা।

সে কভু নহে স্বৈরশাসক, ফ্যাসিবাদ তারে বলে না কেউ,
মবতন্ত্র আর ভয়তন্ত্র— সে তো শয়তানি কারসাজি!
চাঁদাবাজি আর টেন্ডারবাজি, অধিকার হরণ—
ইসলামের তলোয়ারের তলে সব হবে আজ বাজি!

সে এনেছে সাম্য, সে এনেছে মুক্তি,
ইসলাম মানে ইনসাফ আর সত্যের মহান উক্তি।

 

--------------------------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...