মঙ্গলবার, মে ১৯, ২০২৬

বুদ্ধিমান সেই ব্যক্তি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

আল্লাহ’রে যে পেয়েছে চিনি
সে তো নহে পরান-ভিখারি, নিজেরে যে চিনেছে ঋণী।
প্রবৃত্তির সে কঠিন লাগাম কষে ধরে দুই হাতে,
মায়ার শিকল ছিঁড়ে সে চলে আলোক-রথীর সাথে।

যে জন চতুর, সে তো দুনিয়ার তুচ্ছ নেশায় মজে না,
সে যে জানে এই মাটির পিঞ্জর সত্য পথের খোঁজে না।
আপন নফস করিয়া যবে জবাই তলোয়ারে,
পরকাল লাগি পুণ্য-ফসলে ভরে সে আপন ঝোড়ারে।

আর সে যে নির্বোধ—
আশায় বাঁধে সে চোরাবালিতে সুখের অবুঝ ঘর,
রিপুর দাসে যে বিকিয়েছে প্রাণ, সে তো চির-নির্ভর!
গুনাহের ভারে জানু পাতিয়া সে খোদার করম মাগে,
আমলবিহীন সে যে মরে শুধু অলীক স্বপন-রাগে।

প্রবৃত্তিরে যে করিল গোলাম, মুক্তি যে তারই তরে,
মূর্খ সে জন, কুসুম বাগে যে কেবলি কাঁটা ধরে।

---------------------------------------

হিম্মত-ই-মুমিন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

কভু মনে মনে বলিও না আর— "পারিব না এ কাজ",
বক্ষে তোমার বাজুক তূর্য, ঘুচুক সকল লাজ!
যাহা কল্যাণ, যাহা মহীয়ান, সত্যের তরে ডাক—
উদ্যম লয়ে ঝাঁপায়ে পড়ো গো, পিছে সব পড়ে থাক!

ভয় নাই ওরে ভয় নাই,
যাচো আল্লাহর মদদ সদাই।
তকদীরে যাঁর রহমত রাজে—
তারে ঠেলে দেন বিঘ্ন-মাঝে,
বিপদ-আপদ প্রতিকূলতার কণ্টক-ঘেরা পথে,
চড়িতে হইবে আল্লা-র দানে নেয়ামত-বিজয়ী রথে!

ব্যথা-হলাহলে যে জন ডুবিবে, অমৃত সেই পাবে,
লড়িয়া যে বীর জয়ী হবে— নাম আরশ-পানে যাবে।
জাগো রে জোয়ান, জাগো রে মোমিন, করো রে আত্মদান,
দুঃখের বেশে আসিছে তোমার কুদরতি সম্মান!

---------------------------------------------------

যে দম্ভ পতন আনে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

ওরে ও ভণ্ড আত্মম্ভরী!
দম্ভের তরে করিস পুণ্য— এ কোন কারিগরি?
লোক-হাসানো দান-খয়রাত, শোরগোল চাস ভবে?
জানিস কি তুই, হাশর মাঠে লাঞ্ছিত তোরে হতে হবে!
লাঞ্ছিত হবে রে মায়া,
পাবি না খোদার ছায়া,
দম্ভের তোর তাসের ঘর
হবে রে সর্বনাশা!

ওরে ও কপট তাপস!
লোক দেখাতে করিস ইবাদত— চাস কি বাহবা-ইখলাস?
ভিতরে মুনাফিক, বাহিরে তুই সাজিস দরবেশ!
আল্লাহর চোখে ধুলো দিবি? ওরে ও নিঃশেষ!
মুনাফিকের ওই কাতার—
হবে যে ঠিকানা তোর,
মিথ্যে কাজের ফল পাবি তুই
রোজ হাশরের ঘোর!

শোন রে ওরে অবোধ মন,
আল্লাহর তরে বিলিয়ে দে আজ যা কিছু তোর ধন!
দম্ভ ত্যাজ, বিনয় লহ, হও রে মাটির মতন খাঁটি—
নইলে দম্ভের বিষেই পুড়বে জান্নাতের ওই পবিত্র মাটি!
বিনীত হ ভাই, বিনীত হ,
আল্লাহর তরে নিবেদিত হ,
ভাঙরে দম্ভের ওই পাষাণ-কারা—
তবেই হবে মুমিন তুই, নইলে সর্বহারা!

--------------------------------------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...