সোমবার, আগস্ট ১৭, ২০২৬

তুমি এক পরাজিত ফুল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

শ্রাবণের মেঘে ঢাকা ছিল যে আকাশ,
সেখানে লুকানো ছিল ঝড়ের নিঃশ্বাস।
তুমি ছিলে মগডালের এক উদ্ধত কলি,
বসন্তের বাতাসকে বলতে, "দূরে চলি"।
পাপড়ির আবরণে লুকিয়ে রেখেছ অহংকার,
ভেবেছিলে এ কাননে তুমিই একমাত্র সেরা উপহার।

নিচের মাটির ফুলেরা যখন হেসেছে রোদ্দুরে,
তুমি তখন তাকিয়ে থাকতে অনেক দূরে।
ভেবেছিলে রূপের এ জোয়ার ফুরাবে না কোনোদিন,
প্রকৃতির বুকে শোধ করতে হবে না কোনো ঋণ।

তারপর একদিন...
কালো মেঘে ঢেকে গেল চেনা সেই আকাশ,
ভেঙে পড়লো অহংকারের সাজানো প্রাসাদ।
উন্মত্ত এক ঝড়ে ছিঁড়ে গেল সব বাধন,
মাটির ধুলোয় মিশে গেল তোমার রূপের কানন।

যে ফুলকে ভেবেছিলে তুচ্ছ এবং হীন,
আজ এই কাননে তারা সুবাস ছড়ায় প্রতিদিন।
আর তুমি? ঝরে পড়া এক মলিন পাপড়ি,
স্মৃতির পাতায় খুঁজছো এক ফোঁটা চাটুকারী।

আজ তোমার চোখে শ্রাবণের অবিরাম জল,
ভেঙে গেছে রূপের সেই মায়াবী মহল।
তুমি আজ প্রেমের ভিখারী, বড় একা, বড় ব্যাকুল,
প্রকৃতির আদালতে তুমি আজ এক— পরাজিত ফুল।

-------------------------------------------------------------

আলোই তোমার পরিচয় হে কবি!

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

তুমি চির-প্রবাহমান নদী, তুমি অশান্ত জলরাশি,
তুমি সমুদ্রের উত্তাল ঢেউ, তুমি দাসত্বের মুখে হান ঠাসি!
তুমি ঝড়ের গর্জন, তুমি প্রলয়-তুফান,
তুমি সব বাধা ভেঙে করো চুরমার, তুমি ডর-ভয়হীন মহাপ্রাণ!
তোমার সম্মুখে কোনো বাধাই বাধা নয়,
তুমি সত্যের পূজারী, জগতজুড়ে তোমার জয়!
কেউ বাধা দিলে তুমি প্লাবন, তুমি মহাজলচ্ছ্বাস,
তুমি শোষকের বুকে জাগাও কাঁপন, তুমিই অত্যাচারীর ত্রাস!
তুমি অনল-শিখা, তুমি শৃঙ্খল-ছেঁড়া হুঙ্কার,
তুমি রুদ্র-ভৈরব, পায়ে পিষে যাও যত আছে অবিচার।
তুমি ভূমিকম্পের তর্জন, তুমি আঁধারের বুকে পূর্ণিমা,
তুমি রাত্রির শুকতারা, তুমি দিবসের প্রখর রৌদ্রের মহিমা!
তুমি জ্ঞানের ধারালো তলোয়ার, দীপ্ত প্রদীপ্ত কায়,
তুমি অদম্য, হার না মানা প্রাণ, সৃষ্টির বেদিকায়।
তুমি সমাজের দর্পণ, তুমি জাগ্ৰত রাত্রির প্রহরী,
তুমি অবিনাশী গান, পৃথিবীর সুর বুকে নাও ভরি!
তুমি অবহেলিত-বঞ্চিতের বজ্র-কণ্ঠস্বর,
তুমি অন্যায়ের প্রতিবাদ, ভাঙো ভীরুতার ঘর।
তুমি ডর-ভয়হীন, তুমি প্রতিবাদী, তুমি বিপ্লবী, তুমিই মহাবিপ্লব,
তুমি প্রেম, তুমি বিরহ, তুমি পৃথিবীর কাননে ফুলের গৌরব!
তুমি ঝরে গেলে বকুল, তুমি অবিনাশী সৃজন,
তুমি বিধাতার সেরা নেয়ামত, তুমি অগ্রগামী নেতা, তুমি নিন্দুকের সাধন!
আলোই তোমার পরিচয় হে কবি, তুমি নিন্দুকের তীব্র উপেক্ষা,
করো না কখনো নতশির—এই তো তোমার যুগ-যুগান্তরের দীক্ষা!
-------------------------------------------------------------------------------

রবিবার, আগস্ট ১৬, ২০২৬

নোংরা প্রতিযোগিতা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে বিষাক্ত শ্বাস,
ভেঙেছে বিশ্বাস।
হিংসা আর প্রতিহিংসার এই অন্তহীন খেলায়—
যোগ্য কে আর অযোগ্য কে,
তা ভাবার সময় কই আর এই ব্যস্ত অবহেলায়?
মেধার আলো আজ বড়ই ম্লান,
অযোগ্যের আস্ফালনে চারিপাশে শুধু—
কান্নার গান!


"
তারে টপকায়ে আমারে জিতিতেই হইবে",
ছুটছে মানুষ এই এক অন্ধ মারণ ব্যাধি লয়ে।
দিক্বিদিকে,
সীমানা ছাড়িয়ে!
নীতি হারিয়ে!
অন্যের বুকে পাড়া দিয়ে উপরে ওঠার পৈশাচিক সুড়সুড়ি,
মনুষ্যত্ব বেচে দিয়ে আজ—
পাপের উড়াচ্ছি ঘুড়ি।
অপমান আর অপদস্ত করাই এখন উর্ধ্বে ওঠার সিঁড়ি,
ক্ষমতার দম্ভে অন্ধ যত—
অদ্ভুতুড়ে গিরি!


কেউ যদি আজ মেলিতে চায় ডানা,
আপন মেধার জোরে,
নেমে আসে শত বাধা, শত মানা।
টেনে হিঁচড়ে নামাতে হইবে তারে নিচে,
ছোটলোকেরা আজ লেগেছে মেধার পিছে।
অন্যের পতনে উল্লাসে মাতে এই বর্তমান সমাজ,
মাথায় পরেছে তারা—
কলঙ্কের এক তাজ!


অর্থই আজ হয়েছে মাপকাঠি,
টাকা যার আছে, সে-ই মারছে লাঠি।
ভদ্র-জ্ঞানী ও গুণীজনদের নাইকো আদর, নাইকো কোনো সম্মান,
টাকা হলে অস্পৃশ্যও আজ—
সমাজের মহান ভগবান!
রথী-মহারথী সেজে তারা ক্ষমতাকে করেছে রক্ষাকবচ,
ভিন্নমতের গলা টিপে ধরিয়া—
চালায় পাশবিক হরিলুট!
দাঁড়াতে দেয় না তারে সমাজে,
কীর্তি তাহার ধুলিসাৎ করে নির্লজ্জ কাজে।
ধ্বংস করে জীবনের অর্জন,
মানুষ আজ শুধু হিংস্র এক গর্জন!


তবে কি আমরা এই নরকেই বাঁচবো চিরকাল?
ছিঁড়বো না এই জাল?
না!
ভাঙতে হইবে এই বন্ধ্যা সময়, রুখতে হইবে এই অবক্ষয়।
টাকার দম্ভ চূর্ণ করিয়া—
মেধাকে দিতে হবে আসল রাজ-আসন।
গুণীর কদরে ধন্য হোক—
আমাদের আগামীর সিংহাসন।

 ভিন্নমতেরে শত্রু না ভেবে, ভাবো জীবনেরই অংশ,
তবেই থামবে এই চিরকালীন ধ্বংস।
হিংসার এই নোংরা খেলাটা আজিকে দিতে হবে বাদ,
পরের সুখেতে সুখী হতে পারলে—
ঘুচিবে সকল বিষাদ।
মনুষ্যত্ব ফিরে এলে তবেই শান্ত হবে এই ভুবন,
নতুন সূর্যস্নানে ধুয়ে যাক—
আমাদের এই মলিন মন।

------------------------------------------------------------

Student

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************** জাগো রে ছাত্র ! জাগো রে...