শুক্রবার, মার্চ ০৮, ২০২৪

শেষ হাসিটা

 শেষ হাসিটা

কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৩-২০২৪ ইং
****************************
কি ভাবছো ? হেরে গেছো ভাই ?
সবাই কি হাসছে ! নাহি কোথাও ঠাই ?
ওরে ভয় নাই, ওরে ভয় নাই,
নামাজ পড়ো , চেষ্টা করো ধৈর্য্ ধরো
একুট অপেক্ষা করো
শেষ হাসিটা তুমিই হাসবে হে মুমিন দল !
প্রভূ দিবে তোমায় আলোক রবি দু’ধরা তল।
যে রহমে তুমি হবে খুশী
ঠিম যেমন আঁধার রাত্রির শশী।
----------------------------------

বৃহস্পতিবার, মার্চ ০৭, ২০২৪

বুকভরা আশা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৭-০৩-২০২৪ ইং
**********************
আদব কায়দা চৌদিকে আজিকায় ফাঁকা,
অসভ্যতা মিলেমিশে অন্তরগুলো ঢাকা।
ন্যায় নীতির শিক্ষাগুলো অসুর ছায়াতলে;
ভিন দেশের সংস্কৃতি শহর- গ্রামে চলে।
হাই হ্যালো গুড মর্নিং ভিন ভাষাগুলো;
সালাম আদাব কেড়ে নিলো এ ঝড়গুলো!
ধর্মিয় শিক্ষা নাই ছেলে মেয়ের প্রাণে-
ভোর হলে ছুটে শুধু কিন্ডার গার্ডেনে।
শিষ্টাচার ন্যায় নীতি কেউ করে না চাঙা;
ছেয়ে মেয়ের প্রাণে প্রাণে তাগুদে রাঙা।
এদিক বললে সেদিক যায় শয়তানের কাছে
বাবা- মা অসহায় ! সন্তান কোথায় আছে ?
আলোহীন শিক্ষাগুলো দূর থেকে দেখি,
ইহকাল-পরকাল নাই কোন নেকি !!
ছেলে মেয়ের অন্তরগুলো অসুর ছানায় ঠাসা,
আঁধার সন্তান আলোয় আসুক বুকভরা আশা।
---------------------------------------

বুধবার, মার্চ ০৬, ২০২৪

লক্ষী ছেলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-০৩-২০২৪ ইং
************************
ছোট্ট ছেলে পড়তে বসে বই খানি লয়ে,
স্বপ্ন তাহার অসীম সম বুকে যায় বয়ে।
শুনছো নাকি দুষ্ট নয় সে লেখা পড়ায় ধুম,
বাবা বলে লক্ষী ছেলে যাওরে এবার ঘুম।
তাই না শুনে রাগ করে সে গালে রাখে হাত,
অনেক বড় হব আমি করো মোনাজাত ।
বাবা মায়ের রাখবো মান করবো কুপোকাৎ,
তাই তো আমি পড়ি মাগো দিবা নিশি রাত!
শপথ ছেলের দৃঢ় বুঝি তাইতো বুকে আশা,
অনেক বড় হবে সে, হবে জাতির ঊষা !
ওরে বাবা লক্ষী ছেলে নাইরে কোন ভয়!
দেখছি আমি আকাশে ওই নব রবির উদয়।
-------------------------------

আলোর ভুবনে আসি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-০৩-২০২৪ ইং
************************
কেয়ামত যখন আসবে ধেয়ে কম্পন ছড়ায়,
অযূত লগইন হবে, পাসওয়ার্ড্ যাবে হারায়!
শুন্য দেখবে কোরআন খুলে পাতায় পাতায়।
কে নিলো, কে নিলো আল্লাহ’র বাণী উঠায়।
দিক বেদিক ছুটবে মানুষ,কই গেল কই গেল!
ইমাম সাহেবও পাবে না,হাফেজও হারাল।
কিতাব এসেছে নিখিলে মানব মুক্তির মিছিলে
তাই মৃত্যুর আগেই শিখে নাও দলে দলে
সম্মুখে রমজান, কোরআন পড় বেশী বেশী-
রহমতের নেয়ামত নাও আলোর ভুবনে আসি।
অনুধাবন করো ইহাই সত্য,ইহাই মুক্তি
খুলে দাও প্রাণ, কোরাআনে করো চুক্তি।
মুমিন যেন আজ খুলেছে প্রাণ, ভেঙেছে খিল,
কোরআন পড়ায় নিমগ্ন তাই এ নশ্বর নিখিল।
---------------------------------------------

অদ্ভুদ উদ্‌যাপন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৬-০৩-২০২৪ ইং

************************

আজিকায় ছেলে মেয়ের অদ্ভুদ উদ্‌যাপন!

এই ডে, সেই ডে কত কিছুর আয়োজন ।

সভ্যতা মেরে যেন অসভ্যতার জয়গান,

আধুনিক শ্লোগান দিয়ে সভ্যতা করে খুন।

লজ্জা -লজ্জা -ওরা খায় কার নুন ?

ভিন দেশী সংস্কৃতি আছে কি প্রয়োজন ?

নির্লজ্জতা শুভ নয়- শয়তানের খেলা

পথে ঘাটে দেখি ছেলে মেয়ের মেলা।

নিষিদ্ধ সঙ্গ চলে, নিষেধ কে দেয়?

বলি যদি কিছু ভাই আপনার মান যায়-

এ কোন ডিজিটাল ! এ কোন প্রেম ভাই ?

অসভ্যতার উম্মাদনা চারিদিকে দেখতে পাই।

এ মেলা বন্ধ করো, জলদি জলদি চটপট

নইলে তা হবে কিন্তু সভ্যতার ছটফট।

----------------------------------------


ঢাকা শহরে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-০৩-২০২৪ ইং
************************
চারিদিকে দূষণ ভাই ঢাকা শহরে,
শ্বাস কষ্টের যন্ত্রনা লম্বা সে বহরে!
সুস্থ দেহে বেঁচে থাকা লড়াই আমাদের,
কেউ যেন দেখে না কি দুঃখ সকলের!
ধুলু বালির শহর ভাই মার মার শব্দ;
অলি গলি পথ ঘাটে মানুষেরা জব্দ!
খোড়াখুড়ি কালো ধুঁয়ায় চোখ ছল ছল
ধুলো বালি গ্যাস আরো কত মল!
বায়ূ দূষণ, শব্দ দূষণ শহরের বৈরী,
পথে ঘাটে ইট বালু কত কিছু তৈরী।
মনে হয় কান্ডারী একেবারে বাচ্চা,
ধর মার খাই খাই এই দিকে সোচ্চা !
চশমা পড়ে ঘুরে ফিরে বীরত্ব কি যে এর,
নাগরিক মরে সব খেয়াল নাই এসব তার।
ধুলো বালির শহর ভাই বীর এরা বঙ্গে-
নাগরিক মরে তাই রোগ জীবানুর সঙ্গে।
--------------------------------------

মঙ্গলবার, মার্চ ০৫, ২০২৪

জীবনের ক্ষয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৩-২০২৪ ইং
************************
জীবনের ক্ষয় নেপথ্য পৃথিবীতে,
শিশু হতে যৌবন পৌঢ় বৃদ্ধ আসতে
অনেক কিছু ক্ষয়িষ্ণু হয় নিশ্বাস কেড়ে নিতে
একদিন মৃত্যু হানা দেয় স্পন্দিত প্রাণেতে।
শরীরের অস্থি মজ্জার কোষে কোষে
যমদূত ওত পেতে আছে প্রভূর নির্দেশে।
তবু হয় না হুশ! তবু বুঝিনা কোনমতে;
পৃথিবীর মোহ মায়াজাল- প্রত্যেক স্নায়ুতে
এতো কিছুর আয়োজন তবু প্রাণ যায় খসে
তবু প্রমোদ হরষে।
এ জীবনের সোনালী শেষ আলো
একদিন নিভে যায় ঘন মেঘ কালো।
পদে পদে জীবনের ক্ষয় নেপথ্য পৃথিবীতে,
তবু অহংকার করে অযূত অসনি সংকেতে।
--------------------------------------

তবু বলি পৃথিবীকে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৩-২০২৪ ইং
************************
মানবতার এ কি পরিবর্তন অকস্মাৎ !
চৌদিকে প্রমত্ত নৃত্য ঘাত-প্রতিঘাত ।
মানবতায় মানবের যে মুক্তির ইতিহাস
আজ ভেঙ্গে চূড়ে অসীম পরিহাস!
সুদূর দিগন্তকোণে এতিমের মতো দীর্ঘ্শ্বাস
কোথাও নেই কোন মুক্তির আশ্বাস।
যেখানে মানবতার কোমল রাজ্য ছিল;
সেখানে যুদ্ধ বিগ্রহের অনল মিছিল।
অজ্ঞদের দৌরত্তে জ্ঞানীরা বিচ্ছিন্ন শর্বরী;
অর্থের দাপটে গরীবেরা অস্তমিত সূর্যের সহচরী
ক্ষমতার তপনে দুর্বলেরা অন্ধকার রাত্রি
কোথাও দেখিনা মানবতার ফেরিওয়ালা-যাত্রী।
তবু চেয়ে আছি, তবু বলি পৃথিবীকে
মানব অন্তরে মানবতা দাও দিকে দিকে।
------------------------------

নির্মম কারুকার্যে সজ্জিত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৩-২০২৪ ইং
************************
বিধাতার পরে ডাক্তারই মানব প্রাণের ফুল,
কত প্রাণ ছুটে যায় বাঁচার তাগিদে তারই কূল।
তবু অবহেলা অসহায় ঘিরে নশ্বর ইশ্বরে
কত প্রাণ ঝরে যায় জল্লাদের হাত ধরে।
তবু হয়না হুশ তবু জাগে না ওদের অন্তর;
চৌদিকে গগণ বিদারী সুর শুনি কান্নার ।
তবে কি চিকিৎসা বিদ্যা রচে গেল ভুল?
না কি অজ্ঞতায় খালি হয় মায়ের কোল !
এর উত্তর কে দিবে স্তরে স্তর ?
কতক ডাক্তারের আচরণ বড় বেশী নিষ্ঠুর
বড় বেশী নির্দ্য় !!
ক্রমে ক্রমে ডাক্তারের প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে !
রোগীরা ছুটছে, বিদেশপানে ছুটছে—
এতো অব্যবস্থাপনা দেশের চিকিৎসা পদ্ধতিতে
নির্মম কারুকার্যে সজ্জিত আচার আচরণ ভঙ্গিতে।
বিধাতার পরে ডাক্তারই ছিল মানবের ভরসা
আজ যেন উত্তপ্ত লাভায় নিমজ্জিত জীবন ঊষা।
-----------------------------------------

সোমবার, মার্চ ০৪, ২০২৪

ফিরে যদি না আসে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৩-২০২৪ ইং
************************
ডিটিজাল অগ্রাসনে সাত সমুদ্র তের নদী,
আজিকায় পাড়ি দেয় দিবানিশি নিরবধি।
কত স্বপ্ন অকাল ঝরে হতে গিয়ে পক্ষীরাজ;
আঁকা বাঁকা স্রোতের মতো বয়ে চলে আজ।
ওই আকাশে আলো দেখি তবু মেঘ কালো;
আবেগে লুফে নেয় তারে নাহি খুঁজে আলো।
যদিও এখানে অতুল পূর্ণিমার চাঁদ;
আমরা চিনিনা বুঝিনা পথিকের পথ-
কত প্রাণ ঝরে যায় দৈত্যদলনে সাগর পার,
ডিজিটাল অগ্রাসনে তরুণ তরুনী ছুটেছে আঁধার।
ফিরে যদি না আসে তাগুদের সখ্য ছাড়ি;
মানব সভ্যতা ধবংস হতে আর নহে দেরী।
----------------------------------------

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...