Monday, March 18, 2019

জিতবে তারা জিতবে


                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রেমিক চলে সম্মুখপানে,
কে তাদের রুখবে?
ঘাতক যারা পিছুন টানে,
হারবে তারা হারবে।
ডিঙ্গে বাধা শপথ নিয়ে,
ছুটবে তারা রৌদ্রে ছায়ে।
সত্য যাদের আপন গায়ে,
জিতবে তারা জিতবে ।

পিতা তাদের ডাক দিয়েছে
জাগিয়ে আপন বীর্য্।
আঁধার নীড়ে সে দিয়েছে
লাল-সবুজের সূর্য্ ।
প্রেম ছড়ালো হৃদয় ব্যেপে
মুক্তির নেশায় গেছে ক্ষেপে।
বজ্র কণ্ঠ দুনিয়া কেঁপে,
জাগল বীর জাগবে.
জিতবে ওরা জিতবে ।

অন্যায় অবিচার করবে রে জয়,
ভাঙ্গবে তাদের ভঙ্গি।
বাংলা তাদের রক্ত উদয়
দেশপ্রেম তার সঙ্গী ।
হৃদয় নীড়ে প্রেম মেতে
প্রস্তুত তারা জয় পেতে
পণ করেছে যুদ্ধে যেতে
জিতবে তারা জিতবে ।
--------------------------------------কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment