-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
নবীণ ফুল ফলে কীটেরা ধরে
আজগুবি গল্প প্রতি ঘরে ঘুরে,
কার আছে এমন বিবেক যে জিতাবে ফুল
কলিদের প্রাণ?
তাদের প্রাণের গহিনে পেয়েছি আমার
সন্তানের ঘ্রাণ-
এত নিষ্ঠুর পাঞ্জেরী কাহারা
আয়োজন করিতেছে ভীতের মহরা!
সন্তানের ভবিষ্যৎ ঘিরিয়া চাপিয়া
দিতেছে কার ফরমান?
হবে কি চন্দ্র-সূর্য্? হবে কি প্রতিভাবান
কিংবা সাহসী?
না কিছু হইবে না ! শুধু ভয় আর ভয় !
আর বিরক্তি!
কোন পাঞ্জেরী অট্ট হাসে-রে! দিচ্ছে রে
পরীক্ষার নিপীড়ন ছুড়ি?
সন্তানের স্বাধীন লেখা-পড়া রোধে কার
ইচ্ছের বেড়ী?
প্রতি পদে পরীক্ষা আছে, নাই তার প্রাণ,
সোণামনিরাও মানুষ, তারাও চায় সম্মান!
হে পাঞ্জেরী এখনি
রুখে দাও এত বই, এত পরীক্ষার গর্দান!
উড়িতে দাও শিকল ছাড়ি,পড়িছে মেধার
শিকলে টান-
জাতির স্বপ্ন ডুবিতেছে আজ প্রাণে
জাগিছে চির
এ শিক্ষার বন্ধন ছেদি গড়ে যাও মজবুত
প্রাচীর!
তবে না সোণমনির লাগিবে ভালো-
আগামীর সূর্য্ ছুড়িবে আলো।
এখননি সময় আসিছে, সোনালীর টানে জাগাও
রে মান
শিক্ষার প্রশ্নে বাঙ্গালী জাতিতে
উঠিতেছে একতান-
-----------------------------------------------কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment