-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা।
যে কান্ডারী হ’তে আসে তব স্থপতির
প্রেম ও আলো ধারা
সে কান্ডারী হ’তে পাল উড়ায়ে দুর্নীতি
লুটতরাজ করে কারা?
বাঙ্গালীর স্বপ্ন ঠেলিয়া রাজ্যের আসনে
বসিয়াছে আজ লোভী
দেখিতেছে না রক্ত গঙ্গায় ভাসিয়াছে কত অজানা
লাশের ছবি!
বিদ্রোহী পেষণে তারি আসন বসিয়া বানিছে
গোরস্থান!
নিপীড়িত জনতার মুখের গ্রাসে কেড়ে নিয়ে
খ্যাতি চান!
মজলুমে তারা জোঁকের মত শোষে শোষে
কান্ডারী হয়,
পিতার সন্তানেরা অধিকার বঞ্চিত পথে
ঘাটে থাকে ভয় !
যে যত বড় ভন্ড মিথ্যাবাদী বিকৃত সেই
তত ক্ষমতাবান
আদর্শ্ ন্যায়-নীতি ছুড়িয়া ফেলিয়া
আপনারে বলে তুফান!
ইতিহাস বিকৃতির রঙ্গ মঞ্চে যারা যত বড়
তারা প্রিয় অতি
জনতা ভাবে মহারতি অন্তরে গাথিয়া
হুজোকে ছুটে জাতি!
এত মিথ্যা ভন্ডামী সয়ে যায় জাতি, তারা
নাকি মহিয়ান ।
এ জাতি গর্জে ওঠবে নাকো? নাকি সয়ে
যাবে অপমান!
বৃটিশ পাকিস্তানী আঘাতে ভাঙেনি যে
প্রাণ, সে প্রাণে বাজিছে গান
ভালবাসে সোনার বাংলা, ভালবাসে
স্বাধীনতা, ভালবাসে সম্মান।
আজ বুঝে গেছে তোমাদের এ অভিয়
শুভঙ্করের ফাঁকি, শুধু ফাঁকি!
এ মায়ের প্রাণে প্রাণে পিতা দিয়ে গেছে
লাল-সবুজের চিত্র আঁকি ।
প্রজন্ম জেনে জেগে –কে এই মুক্তি
সংগ্রামের স্থপতি !
শত সংগ্রামের অগ্রভাগে- কে এই ফুল
দেখেছে জাতি।
দিকে দিকে গর্জিছে সুপ্ত প্রাণ নাহি ক
শঙ্কা আর!
বুঝিছে বাঙ্গালী,জাগিছে তরুণ তরুণী দোসরদের
ধর ধর ।
-------------------------------------------------------
No comments:
Post a Comment