-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
শিক্ষার আলো কত সুন্দর, কত সে জ্ঞানী
পিতা!
সৃষ্টির প্রথম বাণী সে তবু আঁধারে
মুক্তির ত্রাতা!
যে টুকু ব্যাপ্তি বিস্ময়ে মরি, জেগে
ওঠে অন্ধ প্রাণ!
এত আলো তুমি? এত জ্ঞান? এত তুমি শক্তিমান?
মূর্খ্ পুড়িছে নরক অনলে- আপন মনুষ্যত্ত
হয় পুড়ে ম্লান
জ্ঞানের স্ফুলিঙ্গ ছুটিছে সমর রণে গাহিছে
মুক্তির গান ।
প্রাণের রবি শশী তারা প্রভাত সন্ধ্যা
মনুষ্যত্তকে কহে-
এ ধরনী অজ্ঞ মূর্খের নিবাস নহে, তার
আদেশ নহে।
প্রকৃত শিক্ষা, সঠিক জ্ঞান,দিয়েছে
হাদিস কোরআন
সকলের তরে শিক্ষা ফরজ, এই তার ফরমান!
শয়তানের মন্ত্র ধ্বংস করিয়া জাগিলে
মানবে, সে তব সাধ
পথ যে বন্ধুর,মানুষেরা ভালো জানে, নহে
তার অপরাধ!
তব শ্রেষ্ঠ মানবে রে প্রভূ দিলে জ্ঞান,
গরিমা, প্রতিভা
তাই দিয়ে তার অজ্ঞতার রাজ্যে দেখে
সোনালী আভা!
মানুষরা আজ আলোকিত নয়, তারা মুর্খ্ ,
তারা অজ্ঞ!
দুষ্টের পূজারী ভ্রান্তের দিশারী হয়ে
রচে কার যজ্ঞ?
মুক্তি রবে মানবের ধ্যানে- জ্ঞানে, এ
যে বিধির বিধান
কেন তবে করিতেছে আজ শিক্ষাকে অসম্মান
?
--------------------------------------------কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment