------------মোঃ আমিনুল
এহছান মোল্লা,
প্রকৃতির পথ ধরে ফিরে পাওয়া
নবীণ সাজে বৈশাখ এসেছে
ধরণীর বুকে
অতীতের ঝরা জীর্ণ্ ব্যর্থতা
ভুলে ভুলে
বৈশাখী সরবে শুকনো পাতার
শব্দ; এখন নিঃসঙ্গ!
সেই সব কালিমাগুলো মুছে
মুছে মুছে মুছে মুছে জেগে
উঠে
উঠে উঠে উঠে উঠে
প্রকৃতির সাজ যেন ঠিক তার,
ঠিক তার ,ঠিক তার!
ভুলতেও পারি না এ যেন প্রিয়সীর
স্পর্শ্
প্রথম রজনীর ফুল শয্যা!
নব আলিঙ্গনের উল্লাসে আগামীর
অঙ্গিকার ।
এই বুকে, সুখ স্পন্দন,
স্বপ্নীল চিবুকে ,এই স্পর্শ্ চিবুকে
সাগরে দু’পাশে যে উঁচু
টিলা সেখানও
বুকে রাঙ্গা টিপ পড়া সবুজ
কাপড়ে
সোনার বাংলা যেন,
ঠিক তার, ঠিক তার, ঠিক
যেন প্রেমিকার হাসি !
অতীতে তাকাই আর ফিরে আসে
না
কালিমাগুলো নেই,ঝরা জীর্ণ্
ব্যর্থতা ভুলে ভুলে
নবীণের উচ্ছাসে বৈশাখের
প্রলয় এলো
বাঙ্গালীর ঘরে ঘরে শুকনো
পাতার শব্দ
আজ সে স্তব্ধ ! আজ সে স্তব্ধ
!
নবীণ জাগরনে
এসো হে বৈশাখ- শুভ বাংলা
নব বর্ষ্!!
--------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment