-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
ক্ষমতার দাপট টাকার খেলা মামা ভাগিনা
একই;
ন্যায্যের ছড়া প্রেমের ছড়া কোথাও নাহি
দেখি।
যোগ্যে বুকের মধ্যখানে ব্যাদনার সুর তাই!
কে কার পুত্র, কে কার কন্যা,যোগ্যতো
আজ নাই
আছে তো মামা !আছে তো টাকা! ভাগিনা
খুশী বেজায়!
সোনার হরিণ মামার হাতে যোগ্য বন্দি
খাঁচায়!
অযোগ্য ভাগিনা দম্ভে গর্জে ছড়ায় দদি
মিঠাই
চাকুরীর রাজা টাকা মশাই,মামা যে তার
দিশাই!
আরেক রাজা কোটা মামা, করছে হরণ দর্পে
রাজার ভীড়ে,ভাগিনার জটে যোগ্য মরছে
সর্পে।
আজ বিচারক ঘুমিয়ে আছে সব অন্যায়ের
মাঝে
বঞ্চিতের কান্না কেউ শুনের মামা
ভাগিনার কাজে।
এ কি যোগ্যের অপরাধ?
তার যে ক্ষমতা নাই, মামা নাই, টাকা
নাই !
সে কি নাগরিক নয়!
তার কি অধিকার নাই! দেখ না করে যাচাই?
হে মা, তুমিতো মমতাময়ী,
তুমিতো ন্যায়বিচারক-দেও না অধিকারের পাল উড়াই
বিচারক নিজেই বইতে পারে কইতে পারে,
মু্ক্তি-
যে অধিকারে বাঙ্গালী করেছে লাল-সবুজের
চুক্তি ।
আজ বিচারক ঘুমিয়ে আছে সব অন্যায়ের
মাঝে
বঞ্চিতের কান্না কেউ শুনের মামা
ভাগিনার কাজে।
-------------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment