Monday, March 18, 2019

এখনই সময় তোমার



                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
হে যুবক, দেখেছো কি যৌবনের ঘুড়ি?
এসো তবে আজ নাটাইটা ধরি,
মুক্ত আকাশে সে যে তার প্রহরী
আসুক না ঝড়!

উঠুক তুফান রৌদ্র আলোতে
জাগুক বিদ্রোহ ধরনির পরতে
শত বাঁধা পৌঁছোক পথেতে
মানবে না হার ।

মানবে না বাঁধা, মানবে না পরাজয়,
নাটাইতো সে যে ঝড়ের ভয়!
রুখবে কে আর ঘুড়ির জয়
সাধ্য আছে কার?

সজাক হবে নাকো? হে যৌবন শক্তি!
এ লড়াইয়ে তুমি যে ঘুড়ির মুক্তি!
হে ভুলনা যেন তোমার চুক্তি
ধর নাটাই তার ।

যৌবনের টানাইকে আগলে ধরি
হে যুবক,যাও তুমি মুক্ত গগণে উড়ি
গর্জে ওঠ বাতিলের বিদ্রোহী করি
এখনই সময় তোমার্

দিকে দিকে আসিতেছে ধবংসেরা ছুঁটে
সবধান! সবধান! হাল ছেড় না মোটে,
যৌবনের গতিতে দাও তুমি হঠে.
এখনই সময় তোমার্


জানি, যৌবনের পেছনে আসবে তেড়ে কত যুদ্ধের বান!
তবু, এখনই সময় তোমার ।
এখনই সময় বিদ্রোহীকে হারাবার!
-----------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।



No comments:

Post a Comment