Tuesday, March 19, 2019

ছিনে নাও , ছিনে নাও



                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
 প্রযুক্তি দানে মোবাইল টানে আলোকে পুলকে
 ধ্বংস করিয়া আসিছে তরুণ- তরুণীর আলোকে
 আগামীর অমল অমৃত জাতির পড়িছে ঝরিয়া
 শিক্ষার্থী আজি ছুটিছে লুকিয়া  চুটিয়া মরিয়া…
 প্রভাত, দুপুর রাত্রি ফেইস বুক চেটিং করিয়া
  দিকে দিকে নোংরামী চলিছে অবাদ ব্যাপিয়া
বুঝিল না আপনের ভাল ক্ষণিকের সুধায় পড়িয়া।
 যেন সঙ্গীনি ধরিয়া জাগিয়া উঠিল রিপুর আনন্দ
 অমিত স্বপ্ন ভুলিয়া ছেলে-মেয়েরা হারিছে ছন্দ
চেতনা জাগেনা আপন কল্যাণ –রস- সরসে
 শয়তানের দোস্তেরা জাগিল -এ ধরনি হরষে!
 সব প্রেম যেন মোবাইল গহিণে নিভৃত বচনে
আলোহীন প্রেম জাগিছে মননে প্রযুক্তির ভুবনে।
সাবধান! সাবধান! উদার উষার উদয়..
জাতির ধ্বংস , জাতির অভিশাপ, জাতির পরাজয়।
টিনেজ হাতে মোবাইল চলিছে উদয় আলো  ডুবিয়া ।
ছিনে নাও , ছিনে নাও-খাতা-কলম, বই দেও তুলিয়া।
     -------------------------------------------কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment