Tuesday, March 19, 2019

ভালবাসার সুষমাকে



                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
একটি হৃদয়ের মাঝে অকস্মাৎ খোঁজে পায় কেউ
আশ্চর্যের অনুভূতিকে। অদৃশ্যের গোঢ় অন্ধকারে
প্রেমের স্পর্শেরা গেছে গভীরে রক্তিম শিল্প বুঁনে
তার স্নিগ্ধ সুষমার ধ্যানাচ্ছন্ন সুবাস নিতে নিতে
স্বপ্নের মতো জাগে। থামাতে দেয় না স্তব্ধতারে।

নিরবে নিরবে আবরণ খুলে পুস্পের মতো ঝরে।
কল্পিত সেই অপরূপ দু’টি প্রাণের উচ্ছাস মোহানা
একান্ত প্রণয়ে গোপন বাসনাকে বাহু তলে আকড়ে
তৃপ্তির সুখে পবিত্র বন্ধনে যৌবনের নির্যাস বিলিয়ে
এ প্রাণের স্পন্দন স্রোতের মতো তবু নিদ্রিত শুয়ে

একটি হৃদয়ের মাঝে অকস্মাৎ খোঁজে পায় কেউ
ভালবাসার সুষমাকে! কঠিন ঘাত প্রতিঘাত তুচ্ছ করে
এ পিঞ্জরে দু”টি প্রাণের উচ্ছাসে প্রেম জাগে চিরন্তন।
একান্ত উল্লাসে জ্বলে ওঠে তবু অদৃশ্যের গোঢ় অন্ধকার।
-----------------------------------------------কাপাসিয়া,গাজীপুর ।






No comments:

Post a Comment