-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আসল যখন নকলের আড়াল থেকে
পূর্ণিমার জ্যোৎস্নাকে একটু একটু করে
গ্রাস করছিলে,
আলো সরে গিয়ে অকস্মাৎ এক আঁধার মঞ্চ,
কোলষিত পিঞ্জরে বিষাক্ত রক্ত প্রবাহ
নকলেরা গ্রাস করে যাচ্ছে আসলের
উৎক্ষিপ্ত শাখায়
পরাজয়তো আদর্শের নীতিহীন পল্লবে,
ঠিক তখনই একটা হিংস্র কালো বেড়াল
ছোবল হানিছে মনুষ্যত্তের পবিত্র
মর্যাদায়
মানুষ ও মনুষ্যত্তেরা ভেবেছিল
প্রতারণা ঠকবাজি মুক্তির বন্ধুর পথ!
শ্রেষ্ঠ প্রভূ প্রিয়েরা যখন গাইতে
পারে সত্যের মঞ্চে
তখন আসলেরা নকলের চেয়ে আরো কত উজ্জ্বল
দীর্ঘশ্বাস সহ নকলের দৃশ্য দেখে
আসলেরা হেরে গেলো
মানুষেরা খোঁজে অন্য কোথা অন্য
কোনখানে।
অথচ মুক্তি ছিল তোমার সততা ও ন্যায়..
আজ পৃথিবী সাক্ষী মানুষের অন্তরে
অন্তরে নকলেরা জেগে আছে।
------------------------------------------------কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment