Tuesday, March 19, 2019

নোংরা চ্যাটিং টকিং



                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হঠাৎ সেদিন হাতে পেয়ে মোবাইল
নিমিষে তৈরী হয়ে গেলো যেন প্রোফাইল;
নিকট হয়ে এল বহু দুরের ব্যবধান
কানে ভেসে এলো হাই হ্যালো গান।

প্রতিদিন চ্যাটিং টকিং লিখে চিরকুট
এমনি করে কাছে এসে করে যত লুট;
মনে পড়ে যখন তখন দিবা নিশি প্রেম
আদ্যক্ষরে লিখে যায় প্রেমিকার নাম।

কামনা বাসনা জাগা ছিল এক কোণে
নোংরা চ্যাটিং টকিং সুখ দেখে মনে,
চুপি চুপি পাঠায় ছবি কত যে খোলা
একদিন দুইদিন পরে হয় দেখা।

মিটেনা সাধ তার কি যেন আছে তাতে,
এতদিন পর প্রিয়াকে পেয়ে একে অপর ভ্রতে
আচমকা কেঁপে ওঠে পিঞ্জর বুক!
ফেইস বুক মোবাইল কেড়ে নিল সুখ।

টিনেজ টিনেজের মোবাইলে প্রেমের চিরকুট
নোংরা চ্যাটিং টকিং লুটে নেয় চরিত্র মুকুট ।
----------------------------------- কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment