-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা ।
এ প্রাণে কি আসবে জোয়ার, ভাসবে তরী
গাঙ্গে,
যে গাঙ্গেতে চলবে তরী থাকবে মাঝি
সঙ্গে-
দেখবে ঝড়, আসবে তুফান, রাখবে পাল
তুঙ্গে,
হারবে মিথ্যে, জিতবে সত্য ,বিজয়ী
নিশান রঙ্গে-
সমর রণে যাবে যেদিন এমনি করবে যুদ্ধ,
দেখবে প্রেমিক খুলবে দুয়ার করবে নাহি বদ্ধ-
দেশ প্রেমিকার পথ পানে চেয়ে চেয়ে
অন্ধ,
এ কি দেখি মেঘের ভেলায় ঝড় বৃষ্টির
দ্বন্দ-
মায়ের ছেলে জাগবে যেদিন গড়বে অটুট
বন্ধন
পুড়বে কুটিল, হাসবে বঙ্গ ,নিভবে অগ্নি
চন্দন !
সেই মাঝিরই অভাব দেখি বেহাল তরী গাঙ্গ
ভীতু ভীতু চলছে যাত্রী উতাল পাতাল ঢং!
এ প্রাণে কি আসবে জোয়ার, ভাসবে তরী
গাঙ্গে,
যে গাঙ্গেতে চলবে তরী থাকবে মাঝি
সঙ্গে-
-----------------------------------------
কাপাসিয়া,গাজীপুর
No comments:
Post a Comment