-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
হৃদয়ে তুফান ঝড় উঠেছে প্রেমের রঙ্গিন
গাঙে,
আমার তরী ঐ নেচেছে তোমার জলের রাঙে!
ব্যাকুল হাওয়ায় পাগল পালে চলিছে হৃদয়
প্রিয়া,
প্রেমের তুফান উতলা হল তোমার স্পর্শ্ নিয়া ।
আর কত দুর! আর কত দুর! আবছা ছবি আঁকা
নিঝুম রাতের চরম লীলা একলা নীড়ে ঢাকা!
পূর্ণি আলো ঐ এসেছে অন্তিম সুখের
মাঝে,
এ কি বন্ধন আকাশ পানে নবীন আলোর সাজে!
হৃদয়ে তুফান ঝড় উঠেছে প্রেমের রঙ্গিন
গাঙে,
আমার তরী ঐ নেচেছে তোমার জলের রাঙে!
--------------------------------------
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment