-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা।
পথ ভুলে সে চলেছে এ বাংলার সাধের রাজ
কান্ডারী,
মাগো সন্তানেরা দিশেহারা, তুমি কি
চলেছো উল্টো পথ ধরি?
দেখ মাগো তার স্বপ্নের ডালা
ফুটেনি, হয়নি ফুলের মালা,
সন্তানেরা তোমার পথ হারায় পূজল অগ্নি
অভিসারে
রাজ কান্ডারী চিনলনা মা আলোহীন পথের
অন্ধকারে!
বিবেক আজ জাগে না তার মাগো তোমার
সন্তানেরে ভালবাসি !
সিংহাসনে শুধু দেখি কান্ডারী রাজ –যার
কিনা নেই শুভ্র শশী।
চৌদিকে শুধু দেখি আমবস্যা!
দংশনী নাগিনী বেঁধেছে বাসা
আজ তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছে হতাশা,
হতাশা..
নিঃশ্বসিয়া উঠেছে প্রাণ, নেইকো মা , নেইকো মা, কোন প্রত্যাশা!
সে যে ভিন গোষ্ঠির চির পথিক, তার কি
জাগে সন্তানের মায়া?
গগণে রৌদ্র, পাতাহীন বৃক্ষে পথের
পথিকেরা আজ খোঁজে ছায়া!
শত হতাশার পরও একটু সুখের খোঁজে
আজও হৃদয় গহিনে সেই বজ্র ধ্বনি বাজে..
“
”এবারের সংগ্রাম -মুক্তির সংগ্রাম”
”এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম”
সেই গর্জ্ন যে চির মুক্তির ধ্বণি
বাংলার ধূলুবালি বন পাহাড়ে
মুক্তি পেয়েও দেয় না ধরা জানি না সে
কি খোঁজে তাহারে?
তাইতো মা খুলব এবার জাতির এই বদ্ধ
কপাট
বলব তোমায় মন্ত্র সেটা মুক্তি সেনার
বজ্রপাত।
মাগো তোমার শক্তি সেথায় মূল প্রদীপে
জ্বলে থাকার
মিথ্যে তরে নয়কো প্রেম আঁধার প্রদীপ
ঘরে ডাকার ।
--------------------------------------------------কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment