-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
আজ দেখেছি এ জনমে ক্ষমতা অর্থ্ সম্পদ
মোহ আরাম
ফাঁকি দিয়ে পালিয়ে গেছে প্রাণের
অধিপতি সেই দম!
হে স্পন্দনের অধিপতি প্রাণের!
যেওনা তুমি হার মেনে হার!
নিখিলের সুখে কেঁদে কেঁদে শেষ করে দিলি
এ তোরে!
যাবে কি তোর আমার কাঁদন তাহার অনন্ত স্থায়ী
নীড়ে?
হে
অবুঝ ভিখারী চিনলি তুই কালো,
চিনলি
না তুই, তোর সম্মুখে যা ভালো,
এই যে তোর বুক ফেটে প্রাণ যায় মৃত্যুর
যন্ত্রনা অধিহারে,
দেখেও না ধরনী ,রাখেও না খবর, কার
আহবানে একা উড়ে !
মৃত্যু মনে হয় চেপে বসে বুকে
ডাকে
শুধু ডাকে চল প্রাণ সুখে!
তবে কেন প্রাণ নিখিলের বুকে এত লোভ
লালসা ক্ষুধা!
চায় শুধু এ ক্ষণিকের আরাম আয়েশ অর্থ্
-সম্পদ-সুধা,
জাগালি না বুকে মুক্তির জোয়ার
পুড়ে দিলি ভেঙ্গে দিলি দুয়ার;
আজ যে তোর প্রাণ উড়ে যায় একাকী পথে
হাহাকারে
কি আমল নামা নিয়েছিস সেই অনন্ত পথের
শেষ বিচারে।
ঘুম না ভাঙ্গতে ভাঙ্গতেই কে
পাশে ?
রাত্রি শেষ না হতে হতেই সে
এসে!
ওহে প্রিয় ডাক যদি এসে যায় চঞ্চল বক্ষ
চেপে চেপে
এ হতভাগা প্রাণের কি হবে! এ বুক ওঠে
কেঁপে কেঁপে।
বুঝ দাও এ প্রাণে প্রভাত
প্রহর,
পুড়ে দাও বাতিলের অন্ধ জহর।
হে প্রভূ নবীজির মতন এ প্রাণে দাও তোমারই ক্ষুধা
যে প্রাণ চায় না
এ ধরনীর আদর-সোহাগ, পরশ-সুধা।
-----------------------------------------------কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment