Wednesday, March 20, 2019

মুছা যাবে না




                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
ইমানের জ্যোতি!
কলব থেকে মুছা যাবে না কোনোদিন
বেইমানের শাস্তি কি ভয়ঙ্কর !
যেন মৃত্যু হলেই অধির অপেক্ষায়
অবরুদ্ধ প্রাণ।
মানবের ভুল কোন নতুন শব্দ নয়
তওবা মু্ক্তির কোন  নতুন শব্দ নয়
শিরক ভয়ঙ্কর শব্দ!
মুনাফেকের অগ্নি নরক!বেঈমানের শাস্তি।
প্রভূ ক্ষমাশীল কোন নতুন শব্দ নয়
ইসলাম মনোনীত ধর্ম্ নতুন শব্দ নয়।
মুমিনের  শব্দ তৌহিদী বাণী
এক আল্লাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)।
কোরআনের মাঝে জেগে থাকা
শুধু জেগে থাকা
হাদিসকে জীবন দর্শনে জাগানো।
ইমানের জ্যোতি!
কলব থেকে মুছা যাবে না কোনোদিন।
------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment