-----মোঃ আমিনুল এহছান
মোল্লা,
বিজয়ের কি পরাজয় আছে
?
বিজয়ের কি আছে স্বাধীনতা
?
২৬ শে মার্চ্ এলে রাঙ্গা
জলের স্পন্দন, প্রিয় -প্রিয়সীর ঝাঁক
তারাও কি প্রেমের চিঠি
লিখতে বসে?
হে দেশ প্রেমিক,
বিজয়ের গহিনে গিয়ে কার
কার প্রেমের চিঠি খোঁজেছিলে?
স্বাধীনতার চেয়ে দোসরের
সঙ্গম কি অধিক রোমাঞ্চিত ?
তুই কি মুক্তিযুদ্ধ
ফেলে কেবল দোষরের শিক্ষা নিয়ে
বিজয়ের ভুল-ভাল, স্বাধীনতার
ভুল-ভাল ক্ষমতার লোভে কেটে-কুটে
আনন্ত কাল জেগে থাকবি
?
হে দেশ প্রেমিক,
বিজয়ের গহিনে গিয়ে কার
কার প্রেমের চিঠি খোঁজেছিলে?
-------------------------- রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
******************
No comments:
Post a Comment