----------মোঃ আমিনুল
এহছান মোল্লা,
মানহীন শিক্ষার কাছে
নতজানু হয়ে আছে জাতি।
শিক্ষা ও জীবন যুদ্ধের
সেতু বন্ধন তৈরীর বদলে
আগামীর সৈনিকেরা পেয়ে
থাকেন সতিনের চিত্র !
যা কিনা সনদপত্র দেয়
বটে কিন্তু মেরুদন্ডহীন !
তাদের মহৎ কিংবা আলোকিত
ভাবনাগুলো
থমকে গেছে বাস্তবিক
কর্ম্ যুদ্ধের প্রতিটি প্রহরে ।
এই শিক্ষার যানজোটে
আটকে গেছে মুক্তির ঠিকানা
কোন কাজে আসে না কেউ
ভীড়ে না
সৈনিকের প্রয়োজনে ।
নিজের শিক্ষাই নিজেকে
পরাজয়ের দিকে ঠেলে দেয়
জাতি আজ দন্ডহীনা শিক্ষিত
অজ্ঞের মহাবরণে
হে কর্ণধার!
এইভাবে
মানহীন শিক্ষার কাছে
নতজানু হয়ে আছে জাতি।
--------------------------রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
**************************
No comments:
Post a Comment