-------মোঃ আমিনিুল
এহছান মোল্লা
তুমি বললে, স্বাধীনতা
দাও, স্বাধীনতা তো দিলাম
তুমি বললে,লাল সবুজ
উড়াও, উড়ালাম ।
হৃদয়ের সঞ্চিত দুঃখ-তুমি
বললে,হানাদারদের হঠিয়ে দাও
করেছি মুক্তি যুদ্ধ
তবু আমি স্বীকৃতিহীন
।
আমাকে করেছো তুমি তুচ্ছ
স্বাধীনতার মর্যাদাকে
ভেঙে চুরে শত মিথ্যে বলে
দোসরের চরিত্রের মতো
ছড়িয়ে দিয়েছো ভ্রান্ত মতবাদ
তুমি বলেছিলে বলে ফুল
শয্যা ছেড়েছি, ছুঁড়েছি ।
যে অধিকার চেয়েছো, তারই
মুক্তি খোঁজেছি, উড়েছি।
যখনই আলিঙ্গন চেয়েছো
দিয়েছি প্রেমের প্রলয়
তবু আমি স্বীকৃতিহীন
কিন্তু তুমি ?
আজও হওনি কেউ এই স্বাধীন
মা’র !
কি অবদান আছে তোমার
?
হে আছে, শুধু পরনিন্দা
আর স্বীকৃতিহীন দেশ প্রেম..
তোমার হৃদয়ে ঘাতকের
গর্জ্ন আছে,স্পন্দন নেই ।
---------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
**********************
No comments:
Post a Comment