Saturday, March 23, 2019

একটা কিছু বল




---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
একটা কিছু বল।
এভাবে আর কত দিন? দিন যে ফুরিয়ে এল;
অপেক্ষা যে আর সহেনা ;একটা কিছু বল,
গভীর থেকে খুব গভীর থেকে।

হৃদয়ে ঘিরে ভালোবাসার নিদারুন উচ্ছাস
আজ কেন স্পন্দনহীন বেসুর-বেতাল?
প্রণয়ের ফুলশয্যা  কেন এত উদাসীন!
কেন এত নিষ্ঠুর মর্মান্তিক?

আত্নঘাতী অবহেলায় স্পর্শহীণ হৃদয়ের কুঠির
সুখের মুহূর্তগুলো নিষ্ঠুর অভিমানে
আজ কেন অগ্নি চিতায়,
বড় অসময়ে তুমি পথ হারালে!

অভিমান ভুলে ফিরে এসো তুমি, জ্বলে উঠ তুমি;
হৃদয়ে যে আঁধারের ঘনঘটা
একটা কিছু তোমার দুয়ারে, একটু খুলে দাও
একটা কিছু বল ।
----------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


No comments:

Post a Comment