-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
এখনো মিথ্যার হয় নি অবসান!
বুঝে না বুঝে গেয়ে ওঠিস গান ।
অযথা ছুটে চলিস তর সহে না আর!
উপযু্ক্ত সম্মানটা আসলে প্রাপ্য কার?
ওরে অজ্ঞ ভিরু, ওরে হুজুগের বকুল
কার তরে ছুটে চলিস ওরে মুর্খ্
ব্যাকুল!
কোন পথে তোর সিন্ধান্ত বল ?
যে কিনা সৎ ন্যায়পরায়ন নাকি অন্য দল !
তুই তো ভয়ে অসম্মানকে সম্মান করিস
ওরে
তুই তো সৈনিক তুই তো পারিস
রুখতে এ ক্ষমতা দম্ভের কোলাহাল
এরা ছুটেছে উল্কা বেগে কে ধরবে হাল?
এ কি এল! একি এল! বিবেকের অসময়
সাহসীদের জ্ঞান বুদ্ধি আজ যেন ভীতুময়!
ক্ষমতা, দম্ভ, অর্থের তরে অযোগ্য আসনে
জাতি বুঝে এটা সম্মান নয় ঘৃণা তব মনে!
সম্মানিত সম্মান পাবে যে ফাল্গুনে
পরাজয় দৌড়ে পালাবে অচিন ভুবনে।
অসত্য অন্যায় পথে আর কত দুর যাবি !
সে দিন দুরে নয় সত্যের মুখোমুখি হবি।
ওরে ন্যায়ের প্রতীক যাসনারে জোয়ার জলে
ভাসি
সম্মান তোর আপন দুয়ারে বাজাবেই বিজয়
বাঁশি।
------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
।
No comments:
Post a Comment