Wednesday, March 20, 2019

পথ ভ্রষ্ট পথিকের মুক্তি নেই




                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

দেখি পথিকের সফেদ পাঞ্জাবী বাহারি পোশাক
বক্তৃতা মঞ্চে কুট কৌশলে বাতিলের বাক!

মিথ্যে মিথ্যে সাজিয়ে কলি হবে কি ফুল ?
মানসপটে ভাসে যখন কোন গোষ্ঠির স্বার্থ্ কূল!

আলোহীন হকের ছবি পরিচয়ধারী মুমিন
রাঙ্গা রক্তে ধূসর মলিন অন্তর প্রেমহীন!!

প্রাণের পল্লীতে অর্থ্ ভৈববের উম্মত্ত অহংকার
বিভ হত্যার আনন্দে নেচে ওঠে ঘাতকের শমশের!

কান্ডারীদের বিবেক অথর্ব অনড় কি চমকার!
দুষ্ট পথে ছদ্মবেশী পথিকেরা নামধারী ইমানদার।

শান্তির পতাকায় নিয়ে আসে মরুর বালি তুফান;
হৃদয় জুড়ে জাগায় জাহেলী যুগের বাতিলি ইমান!

হক –বাতিলের প্রেমে ছদ্মবেশী প্রেমিকের আলিঙ্গন!
মূর্খ্ দুর্ব্ল জ্ঞানীরা পথ হেরে দেখেনা আল-কোরআন।

পথ ভ্রষ্ট পথিকের মুক্তি নেই প্রাণ আলোহীন
কোরআন হাদিসই একমাত্র মুক্তি স্বীকৃত দ্বীন।

কি হবে মিথ্যে সফেদ পাঞ্জাবী বাহারি আলোকসজ্জায়?
যখন অবরুদ্ধ ইসলামী প্রাণ, এ ক্ষণিক ধরায়।
-------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*****************

No comments:

Post a Comment