--------মোঃ আমিনুল এহছান মোল্লা
পরাধীনতার কাছে আমি আগে
কত মুক্তি চেয়েছি
এখন তোমাকে চাই, ভালবাসার
হৃদয় চাই।
সেই যুদ্ধ ক্ষেত্রে আগে কত স্বাধীন ভূ-স্বর্গ্ চেয়েছি
এখন গণতন্ত্র চাই, দুনীর্তি
মুক্ত প্রেমিক চাই,
পবিত্র প্রেমিকা চাই ,জনতার অধিকার চাই ।
প্রেমের কাছে আগে নিষ্ঠুরেরা নতজানু ছিল
হৃদয়ের উর্ধ্ব শিখরে সন্তানের
প্রেম ছিল;
আমাকে এখন ফিরে দাও তুমি
, সেই হৃদয়
মায়ের আঁচলের মতো নিঃস্বার্থ্
-কলঙ্ক মুক্ত!
লোভের কাছে এসে এখন প্রেমিক
প্রেমিকেরা
উজ্জত লুটায়, মায়ের বুক
চড়ে-রক্ত চুষে খায়
অবৈধ বাশরের প্রণয় চায়,
অথবা অপমৃত্যু!
মা সন্তানের কাছে আগে কত শ্রদ্ধা পেত, মূল্য পেত..
এখন নাই ! এখন নাই !সেই
হৃদয় নাই ।
----------------------, রাওনাট, কাপাসিয়া,
গাজীপুর ।
No comments:
Post a Comment