------মোঃ আমিনুল এহছান মোল্লা
দিবসের সম্মুখে আজ রাত্রি,
ন্যায়নীতির বিরুদ্ধে
হুলিয়া,
গণতন্ত্রের হুঙ্কার
আজ নিষিদ্ধ , মানবতার সম্মুখে প্রাচীর
বৈষম্য কার্য্ত উত্তাল,
সাম্যের বিরুদ্ধে উগ্রবাদ;
শ্রেষ্ঠের বিকেক কারারুদ্ধ,
সত্যের বিরুদ্ধে পরোয়ানা!
এখানে এখন তরুণ আর তরুণীরা
নেশার সঙ্গমে
উলঙ্গ!
সত্য আজ মিথ্যোর সম্মুখীন
পরাজিত!
উঁচুরা বঞ্চিত করে নীচুর
অধিকার;
জ্ঞানহীনা কা্ন্ডারীর
উচ্চবিলাসী স্বৈর শাসন..
স্বাধীন মাতৃকার বুকে
ঢেলে দেয় বিষ, মুক্তি যুদ্ধকে
করে উপহাস!
বিজয়ের সম্মুখে আজ পরাজয়,
মুক্তির বিরুদ্ধে হাতকড়া
প্রেমের শিহরণে বিরহ,
প্রেমিক- প্রেমিকার বিদ্রোহ
দেশপ্রেমিকের বিরুদ্ধাচারী
-নব উল্লাসে -নব জাগরণে
সাম্যের বার্তা শুনে
জারি হয় ভয়ঙ্কর হুলিয়া
প্রণয়ের উৎসমুখে ছুড়ে দেয় রক্তের
হোলি অগ্নি শিখা
প্রেমিকার হৃদয় আজ বন্দী,
প্রেমের বন্দরে কারফিউ ।
---------------------, রাওনাট,
কাপাসিয়া, গাজীপুর ।
No comments:
Post a Comment