-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা ।
আজো
আমি আত্নঘাতী গোলের দেখা পাই
আজো
আমি মাঠে বিশ্বাস ঘাতকের মহরা দেখি,
আপন
দলের পরাজয় দেখি আমি অতি দম্ভের গর্জনে
প্রহরী
নির্বাক বিষ্ময়ে দেখে শুধু সেই আত্নঘাতী গোল! সেই পিছিয়ে পড়ার ক্ষণ!
গ্যালারী
হতভম্ব -নিঃশব্দ!
দু’দলের
উত্তেজনায় লেগে আছে কলংকের দাগ ।
এ
জয়ের কি আছে মাধুর্য্য?
এ
পরাজয় যে আত্নঘাতী গোলের তরঙ্গ খেলা।
যে
মাঠে লেগে আছে বিশ্বাস ঘাতকের গোপন চুক্তি!
হে
কান্ডারী, তোমার খেলোয়ারেরা বড় বেশী বেশামাল, বড়ই বেশী উত্তেজক!
সন্ত্রাসী
পথ পুঁজে তারা উপহার দেয় নিষিদ্ধ অস্রের ঝংকার
যে
স্বপ্নের উদ্যম নিয়ে হাজারো সমর্থকেরা বুক বেঁধেছিলো
আজ
তারা রক্তাক্ত হৃদয়ে জেগে আছে আলোহীন নিখিলে.
জনতা
আজ বিষণ্ন ব্যাথিত- এ আত্নঘাতী গোলের মহরায়,
এ
পরাজয় যেন সূর্য্ অস্তমিতের এক পূর্বাভাস!
ওহে
কান্ডারী- এ কি তোমার আগাম মৃত্যু?
এ
কি তবে অন্ধ পথিকের আলোহীন পথে যাত্রা?
তোমার
বিজয় খামচে ধরেছে আজ আত্নঘাতী গোলের মহরা।
মাঠে
মাঠে বিশ্বাস ঘাতকের ছন্দ।
তোমার
দলে কেন মীর জাফরের বংশেরা তুলে তুফান!
প্রাণে
প্রাণে আজ রক্তের দাগ-
এ
পরাজয় ভেসে ওঠে চোখের ভেতরে, সমর্থকেরা ঘুমাতে পারে না,
তুমিও
পারবে না…
প্রেমের
ভিতরে আমি দেখি বিরহের করুন কান্না..
আজো
আমি আত্নঘাতী গোলের দেখা পাই
ওগো
জাগ্রত হও ওহে কান্ডারী যেমন আমরা চাই ।
---------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment