-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা ।
সেই কখাটি বলা হলো না, কখনই হলো না
হৃদয়ে রক্ত ক্ষরণের উত্তাল যন্ত্রনা.
সদা উদ্ভাসিত একটি শব্দ..
বিনিদ্র রাত্রির যত বিভোর
কল্পনা,গভীরের উম্মাদনা
মন ভুলানো এক প্রিয়তমার ব্যাকুলতা
আর একটু কাছে গেলেই ছিল স্পর্শ্ নদী
এ অব্যক্তের মধ্যে শুধুই দুরত্ব,
শুধুই দুরত্ব
এ দুরত্ববোধ কে সরাবে?
অনুভবের মাঝেই অনুভব হল খুব পিপাসা
হৃদয়ের গহিনে ভালোবাসাই ছিল, আর কিছু
না
আগুনের যেমন হিংস্রতা, পুড়ে পুড়ে যায়
অচেনা পথ যেমন বাকরুদ্ধ,বর্ণ্ হারা
শব্দ
হৃদয় রক্ষণ কেউ দেখে না- কত রক্তিম
ভাষা!
হৃদয়ের গহিনে ভালোবাসাই ছিল, আর কিছু
না
সেই কখাটি বলা হলো না, কখনই হলো না !
-------------------------------------কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment