Monday, March 18, 2019

এ যুদ্ধ তোমাকে জয়ের



                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেমকে ফেলে এসেছি ফুলের মধ্যে
ছুঁড়ে দিয়েছি বসন্তের ফাল্গুনে,
তবু ঝরে যায় ক্ষত বিক্ষত ব্যবদনার দুঃসহ আঘাতে
বার বার বিপন্ন হয়েছে হৃদয় মন্দির ।
অবুঝ আমি ছুটে গেছি এক বসন্ত থেকে আর বসন্তে ।
জানি না আজো, সেই ফুলটি আছে কি নেই !
রক্ত ক্ষরণ আর যন্ত্রনায় তলিয়ে গেছে কিনা সূরভী
তাও জানি না ।
তবু লিখছি তোমাকে হে ফুল-
লিখছি একটু সুবাসের আশায়
ফুল ফুটার বসন্ত এসে গেছে।
জানি, এ বসন্তের জন্যে তুমি প্রতীক্ষা করে নেই
বাগানে আর বাগানে, শত মৌয়ের দাপটে অন্য বসন্ত এসে গেছে
জানি, সুবাস দিবে না এ বসন্ত পালে
এ ধরনী মিলবে না প্রেমের পুরস্কার।
তবু, এ হৃদয় নেচে ওঠে ফুলের আর্বিভাবে
সে তো শুধু তুমি, সে তো শুধু তুমি!
প্রেমের বসন্তে আমার প্রার্থ্নার ফুল।
যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে;
তবু লিখছি তোমাকে হে ফুল-
আর অভিমান নয়, ফিরে এসো এ বসন্তে ।
আামি তোমার পথ চেয়ে
প্রশ্ন যদি করো এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার
পেয়েছি তোমাকে এ বুকে
এ যুদ্ধ হৃদয়ের ! এ যুদ্ধ তোমাকে জয়ের ।
---------------------------------------------

No comments:

Post a Comment