Wednesday, March 20, 2019

সেদিন তোরা হাসবি সবে




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চলরে চল, তোরা চল, জোর দাপটে এগিয়ে চল
মূর্খের ঐ শিকল ছিঁড়ে বেরিয়ে পড় জ্ঞানীর দল।

শয়তানের ঐ কুঁটচালে,  কেনরে তোরা অগ্নি ফটক?
শিক্ষা নবীর দর্শ্ন নিয়ে ,আজই হঠা জোর দাপট!

যে প্রাণে ঐ প্রভু মিশে ,সে প্রাণের হয় না দহন
ওঁত পেতে ঐ দুষ্ট ছায়া, দিলেই সুযোগ করবে হরণ।

তোর পিছে সে নিত্য থাকে,  রাখে সদা সত্য গোপন
আল্লাহর নামে ছুঁড়ে ফেল, চিরতরে  হোক তা পতন।

বাতিলের ঐ সিংহাসনে অহী দিয়ে তুই কর আঘাত
জেগে ওঠা প্রাণের আলো, রিপু সব হউক  নিপাত।

নবীর হাদিস আল কোরআন ,কররে তোরা জীবন ঢাল
নিখিলের ঐ মিথ্যা জাল ,সত্যের আলোয় ভেঙ্গে ফেল।

মুমিন হলে জান্নাত পাবি, প্রিয় নবীর  উম্মত দল
সেদিন তোরা হাসবি সবে, আল্লাহর আরশ ছায়া তল।
---------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**************


No comments:

Post a Comment