----------মোঃ আমিনুল এহছান
মোল্লা
তোমার প্রতিটি আঘাতই আমাকে
নতুন জন্ম দেয়
আমি প্রেমিক হিসেবে একটু
গর্ব্ বোধ করি
উপলব্দিগুলো শিরা উপশিরা থেকে হৃদয়ের গহিন পর্যন্ত
পৌঁছে যায়।
আমি পৃথিবীর সমস্ত ভাবনা থেকে পৃথক হয়ে এক
নিষ্ঠুর প্রেমিকার পথ চেয়ে
চেয়ে
হারিয়ে যাই ।
প্রেমের উচ্ছাসে যে সুখ
দেয় আমার সহ্য হয় না
আমি শান্তনা দেই না, খোঁজে
দেখি না আঘাতের চিহ্ন!
আমি পাথরের হৃদয়কে ভালবাসা
দেই
প্রেমিকার আলপনা এঁকে যাই
তোমার প্রতিটি আঘাতই আমাকে
নতুন জন্ম দেয়
আমি প্রেমিক হিসেবে একটু
অহঙ্কার বোধ করি
কষাই প্রেমিকার ধারালো
ছুরি প্রাণের স্পন্দনে স্পন্দনে
প্রতিটি মুহূর্তে ।
তবু বুঝি না আঘাতের তীব্রতা
অবহেলার জ্বালা
আমার হৃদয় ভর্তি অঢেল ভালাবাসা,
আমাকে কেউ
তোমার পথ থেকে টলাতে পারবে
না
গোটা দুনিয়াকে জানিয়ে যাব
আমি তোমাকেই ভালবাসি।
আমার হৃদয় খুললেই নতুন
স্পর্শ্ পাই
ভেসে উঠে তোমার ছবি
আমার কল্প বাসরের নরম বিছার
ফুলশয্যায়
তোমার মুখখানি
আমি দেখি,আমি নিজেই আদর
করি
খবু যতনে।
তোমার সর্বাঙ্গে কোথাও
একটুও ঘাটতি নেই
আর কেউ বুঝুক বা না বুঝক
আমি ঠিকই ভালবাসি ।
তোমার মিথ্যে অহঙ্কার প্রহরী
হয়ে থাকে আমার
একাকী পথ চলা ।
তোমার প্রতিটি আঘাতই আমাকে
নতুন জন্ম দেয়
আমি প্রেমিক হিসেবে একটু
গর্ব্ বোধ করি ।
----------------------,রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
No comments:
Post a Comment