-কবি মোঃআমিনুল এহছান মোল্লা
হে হৃদয়, তুমি কি চিনেছো তোমাকে
ধরায়?
কোন অদৃ্শ্য প্রেম পিঞ্জরে স্পন্দন
জাগায়!
কে সে চেয়েছো কি বুঝতে কভু?
সে যে লালনকর্তা , তোমার প্রভু!
তোমার অঙ্গে অঙ্গে বাজুক বিধাতার
সুর
এ দেহ প্রাণে বাতিলেরা সব হোক দুর।
ধরণীর কোলে প্রাণের সঞ্চারী শক্তি
রেশ
সত্য ও ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠায়
জেগে ওঠুক বেশ।
প্রেম ভালবাসা মহান স্রষ্টার মেহেরবান
উর্ধ্বে যে নাই কেহ আল্লাহর সমান।।
এ আসমান জমিন শাসিল তার শক্তিবলে
যার ইচ্ছে প্রিয় সৃষ্টি মানব এল
ভুমন্ডলে।
মানব এসেছে দাসত্ব স্বীকারে হয়েছে
মুসলিম
মুমিনেরা পূণ্যের আশায় নতশিরে
করে প্রেম।
হৃদয়ের মহারাজ প্রভূ চিঠি আল-কোরআন!
মানব মুক্তির দিশারী নবীজির হাদিস
বয়ান।
বড় ভয় লাগে এ ক্ষণিক প্রাণে,
চৌদিকে বাতিলের তরঙ্গ অগ্নি স্ফুলিঙ্গ!
চৌদিকে বাতিলের তরঙ্গ অগ্নি স্ফুলিঙ্গ!
কোন রূপে আছে হৃদয়ের প্রেম আমার-
হে প্রভু খুলে দাও, মুক্তি দাও
হে দয়ার সাগর।
--------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment