Thursday, March 21, 2019

প্রেম যদি




                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
- প্রেম যদি তোমাকে অগ্নি শিখায় পুড়ে?
   বিনা চেষ্টায় পুড়ে যাবে একবারে!

- প্রেম যদি তোমার ইজ্জত করে লুন্ঠন?
   যৌবন তরঙ্গ যদি হয় ধর্ষণে খানখান!

- প্রেম যদি তোমাকে পিষে করে ধুলোবালি!
   উড়ে যাবে কি যৌবনের ফুল কলি?

- উড়বে? তুমি মেলে দেও যদি পাখা!
   শুলে শুলে কীটেরা ভেঙ্গে দেবে শাখা..

- যদি যৌবনের উত্তালে খুলে দেও নিজেকে
  তুমি কি ফোটবে?হেরে যাবেই দিবালোকে

- প্রেম যদি স্বর্গ্ থেকে নরকে ফেলে দেয় তোমাকে
   তবু কি ফিরবে না ?ইসলাম পথের বাঁকে বাঁকে..


- খুলে দেখ হৃদয়!এ প্রেম দিবে কি মুক্তি এরপরও?
  এ নগ্নতা, ভন্ডামী- প্রেমের অভিশপ্ত দন্ডও!

-এ কি প্রেম! নাকি বিবেকের আদালত অবরুদ্ধ?
  আজ নদ-নদীর মোহনায় মিলন তরঙ্গ অশুদ্ধ!

- প্রেম যদি তোমাকে অগ্নি শিখায় পুড়ে?
   বিনা চেষ্টায় পুড়ে যাবে একবারে!

      ------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






No comments:

Post a Comment