Thursday, March 21, 2019

মস্ত বড় পরাজয়




                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ধর্মের মধ্যে জাগে প্রেম-ভালবাসা,
খোদাভীরু সব বুঝতে পারে।
কোন প্রেমে, এসেও কেন ফিরে যাওয়া,
মৃত্যেু কেন তার দুয়ারে?

কিসের মোহে জাগাও মুক্তির পরিভাষা
কার জন্য,নতশিরে!

প্রেমিকেরা জেনে গেছে, হৃদয় কেবল প্রভূর
তাইতো ছুটে যায় প্রিয় নবীজির ধারে।
গোলামেরা এমনি বিজয় মঞ্চের স্বপ্ন দেখে
স্বর্গেমর্তে বারে-বারে।

হেরে গিয়েও সেইমতো হৃদয় খুলে রাখে
হে প্রভূ, তোমার দুয়ারে।

দুষ্টেরা জানে, হৃদয়ের বাইরে ধরণীর মোহ
লুণ্ঠন করে দেয় তৌহিদী আলো
অবিশ্বাসী  প্রাণে জাগে বাতিলের প্রেম
জাগতিক প্রেম হৃদয়কে করে কালো!

কিন্ত এই যে প্রেমের শিরহণ,এও তো তোমার
মস্ত বড় পরাজয়!

------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment