-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা ।
এখানে পথহীন পথিকের ভীড়ে
এসে থেমে গেছে কে কোন নীড়ে
মুক্ত পথিকেরা খোঁজে নেয় অন্ধকার
গাঁয়ে
আলো নেই, তবু এখানে আপন স্বার্থে
যেয়ে।
মিথ্যের রাজ্য, তার বুকেতে পথিকেরা
ছুটি.
অতীতকে পর করে নব্য আঙ্গিকে বাঁধে
জুটি
আর ওরা নাকি মহাশয় পাঞ্জেরী..
নীরব এখানে নিঃস্বার্থ্ দিশারী।
এ রাজ্যের মাঝে স্বার্থের জলটা বার
মাস
নিঃস্বার্থ্ ,নিলোর্ভ্ বিদ্রোহ বুঝি
করে,
জোটের পাঠশালায় মীরজাফরের মহাকাশ
এ প্রান্তরে নবীণ সুরে জনতার বাঁশ।
পরাজয় এখানে স্বাগত পথহীন বাঁকে
পথিকেরা পথ হারায় স্বার্থের ছবি এঁকে
বাঘ -মহিষ পরস্পরকে দেখায় পথ
অভিনয় সেখানে জড়ো করে জনমত।
ধূম্র জালের বেষ্টনী জড়ানো গায়ে
পথিকেরা পথ বদলায় এপার-ওপার যেয়ে
সেখানে কার স্বার্থ্ কাজ করে?
জনতার প্রদীপে জল ঢালে ঘরে ঘরে।
পথহীন পথিকেরা পথভ্রষ্ট অন্ধারে..
ওরা হবে না আলোমূখী এজগত সংসারে
সাধুতার গল্প শোনায় যে জাতিকে..
ওদের সাধুতাই দিশাহারা দিকে দিকে ।
পথহীন পথিকেরা ছুটেছে এদিক সেদিক জোটে,
সাবধান!ওরা বসন্তের কোকিল সাধু নয়
মোটে।
-------------------------------------------
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment