---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যেদিন এসেছিল তুমি মায়ের
উদরে নব উৎসবে;
ধরাধম ভেবেছিল সেদিন আলোর
পথযাত্রী তুমি হবে!
যেদিন ভুমিষ্ঠ হলে তুমি
নব প্রাণে নব উচ্ছাসে
সেদিন পৃথিবী তোমারে দেখেছিল
নব সূর্যের উদ্ভাসে!
এ হৃদয়ে এঁকেছিল এক
স্বপ্নের রাজ্য তোমারে ঘিরে
যেখানে তুমি হবে অধিপতি অনিষ্ট
ধবংসের বাঙ্কারে
আজ সেখানে কেবল তুমি চলেছো
কলঙ্তি গঙ্গার জলে
অবিরত করছো গুম হত্যা ধর্ষ্ণ
যৌবন তৃষ্ণার বাহু বলে!
কম্পিত পৃথিবী, ধর্ষিত
নারী ,রক্ত স্মাত মায়ের জাতি
লুষ্ঠিত পৃথিবীর অনুপম ইজ্জত- হে পাপীষ্ঠ নরপতি ।
তুমি নরাধম -এই ধরাধম
কে বলবে তোমারে উত্তম?
অথচ
যেদিন এসেছিল তুমি মায়ের
উদরে নব উৎসবে;
ধরাধম ভেবেছিল সেদিন আলোর
পথযাত্রী তুমি হবে!
এখনো সময় আছে গেয়ে যাও চির
সাম্যের সংগীতে
নরই কেবল-নারীর নির্ভ্য়!
আশু প্রেমের ইঙ্গিতে।
----------------------১৭-১০-২০২০ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।