--------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
গর্জে ওঠেছে এরা সব বিবেকহীন দল,
যেথায় গর্জেছে সেথা সত্যেকে করেছে
বিকল।
প্রেম নাই, বিরোধ আছে, শুধু দ্বন্দ
আছে
শত্রুর স্বার্থ্ নিয়ে আবেগের তরঙ্গে এরা নাচে
মুল নাই, নাইকো প্রভূ ভয়!
মায়ের বিদ্রোহী এরা কভু চায়নিকো
তোমার জয়!
শুভ্রকে কৃষ্ণ করে দুর্নিবার
মেঘে
দূর্বল প্রাণকে নাঁচায় আবেগের
ভাবাবেগে
জাতির কলঙ্ক বিবেকহীন দল
বড় উদ্দাম বড় চঞ্চল
আবেগের বর্ষ্ণ ধারায়
জাতি চলেছে পথ হারায়
প্রাণে প্রাণে ঝড় ওঠে যায়
তবু বুঝে না সত্যে মিথ্যের
ব্যবধান কোথায়!
ছুটেছে মানুষ আবেগের বর্ষণ ধারায়-
বিশ্ব পিতার অনুপম বসুধায় ।
--------------১৭-১২-২০২০ ইং
রাওনাট,কাপাসিয়া গাজীপু।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।