--------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
খুব চমৎকার লাগছে মঞ্চে হে পালোয়ান!
মুহুর্মুহু বাক বিস্ফোরণে জন সমুদ্র অস্থির।
তরঙ্গে তরঙ্গে উত্তাল দূর্গের
অন্ধ কামান
এখন জ্বলছে অগ্নিঝরা
বিস্ফোরণ দুর্বার।
অন্য কেউ চেপে দিচ্ছে
মুক্তির নামে পরাজয়
অজ্ঞতার সুযোগে তুলে
নিচ্ছে স্বার্থের হীরেমণি
এই গর্জনে কাঁপবে না
প্রভূ ভীরু শুভ্র প্রাণ
থামবেই মঞ্চের অগ্নিঝরা
কণ্ঠের অশনি।
আজ থেকে জগে উঠবেই জনতার
চাঁদ
বুজে শুনে অস্র নিবে হাতে
যুদ্ধের ময়দান
জ্ঞানের কামানে পুড়ে দিবে
তাগুদের প্রাণ
জেনেছে প্রভূ ভীরু কারা ক্ষণিকের প্লাবন।
যারা থাকে স্বার্থের
খোঁজে তারা গায় গান
অজ্ঞেরা ঝক্ত ঝরায় বিদ্রোহের
মেশিনগান
তরঙ্গে তরঙ্গে উত্তাল দূর্গের
অন্ধ কামান
এখন জ্বলছে অগ্নিঝরা
বিস্ফোরণ দুর্বার।
মুহুর্মুহু বাক বিস্ফোরণে জন সমুদ্র অস্থির।
এই গর্জনে কাঁপবে না
প্রভূ ভীরু শুভ্র প্রাণ
থামবেই মঞ্চের অগ্নিঝরা
কণ্ঠের অশনি।
--------২৫-১২-২০২০ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।