শুক্রবার, মার্চ ০৮, ২০২৪

ওই মহান মাস এলো ফিরে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ০৮-০৩-২০২৪ ইং
***************************************
ওই মহান মাস এলো ফিরে মাহে রমজান!
যে রাত্রিতে নাযিল হলো আল-কোরআন।
যে কিতাব এলো এই পৃথিবীর অন্ধকারে;
হেদায়েতের বাণী প্রিয় নবীজির হাত ধরে।

তাইতো মাহে রমজান পেল এতো সন্মান
জাগ হে জাগ- হে মুমিন -হে মুসলমান ।
হে মহর খচিত প্রাণ, ওই পথে এসো ফিরে;
যে পথে মানব মুক্তির পতাকা উড়ে।

হে মুমিন হও নতশীর ওই রহমের দরবার;
এই মাস যে বড় বরকতময় হে ঈমানদার।
যার প্রতিদান সরাসরি দিবে পারওয়ারদীগার
যদি তুমি হও তাকওয়াবান- পরহেজগার ।

তাঁর ভয়ে কেবল রোজা রাখো হে মুমিন!
তাগুদের মন্ত্র ভুলে যাও এই মাহে রমজান।
-----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...