স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
লক্ষ শহীদের রাঙা জলে স্বাধীন পতাকা আঁকা,
সে পতাকায় ঘুনে ধরা মুক্তির ধনু বাঁকা।
বিজয় কেতন উড়ে ওই লাল সবুজে রঙিন,
ফুলে ফলে শস্যে ভরা কৃষকের মুখ মলিন !
লক্ষ শহীদের রাঙা জলে এ কোন কেরামতি ?
বিদ্রোহী বেশে স্বাধীন ফুলে দোসরের প্রজাপতি!
রাজ্যের রাজা দেখছে না তা- নাইবা যদি দেখে-
চোর ডাকাতের বজ্র হাওয়া কেমন ছবি আঁকে!
জানে সে চৌদিকে তার ওইসব কোলাকূলি,
সিন্ডিকেট আর দুর্ণীতিবাজ দেশপ্রেম গেছে ভুলি।
স্বাধীন দেশে পরাধীনে জুলুমের ভিতর আছি,
কেউ শুনে না জাতির ডাক- আমরা কেমনে বাঁচি?
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।