রবিবার, ফেব্রুয়ারি ০২, ২০২০

তোমার জন্মদিন যেন শুভ হয়


---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
রহিবে প্রাণে উচ্ছাসে ভরি হারিবে না কভূ;
ওহে তোমায় যেন জাগি দেয় নিখিলের প্রভূ!

বহে আজি আনন্দের স্রোত ধারা তোমার জন্ম দিনে;
তন্ময় নামটি ছুটে ফেরে দিকে দিকে উল্লাসিত প্রাণে।

সে তুমি! পিতা-মাতার অন্তরে নব প্রাণ;
এ বাতায়নে বসি গাও তুমি সেই আল্লাহ’র গান।

যিনি গগণে জ্বালি দিবে বারে বারে বিজলীর দীপ,
তাঁরই অঙ্গনে ছড়িয়ে দাও কালজয়ী সব প্রদীপ!

তুমি তানবীর আহম্মেদ! তুমি আগামীর কান্ডেরী-
তোমার দিকে চেয়ে আছি অবিরল ওহে পাঞ্জেরী।

আমার প্রার্থনা আজি দু”হাত তুলে আল্লাহ’র তরে;
তোমার জন্মদিন যেন শুভ হয় এই বিশ্বে চিরতরে।
------------------------------------------০১-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 .
-

বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২০

মুজিব বর্ষ্



শত বর্ষে দাঁড়িয়ে ব্যাথাতুর শিহরণে,
হে শেখ মুজিবর রহমান! তোমারে পড়িছে মনে;
১৯২০ সালের ১৭ ই মার্চ্ বঞ্চিত বাঙ্গালির দুঃখে
তুমি জন্মেছিলে শত বর্ষ্ আগে টঙ্গী পাড়ার বুকে ।

শত বর্ষে দাঁড়িয়ে লাল সবুজ পতাকার গর্জনে
তোমারে পড়িছে মনে
স্মৃতির পাতা খুলে
তোমারে খোঁজে ফিরি সেইসব আবডালে
যেথায় গর্জে উঠেছিলে ৭ ই মার্চ্ লক্ষ্ জনতার মঞ্চে একা
বজ্র কণ্ঠে রচেছিলে ৭ কোটি বাঙ্গালীর হৃদয়ে লেখা
কালজয়ী অমর কবিতা
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।

বুক উঁচিয়ে গর্জেছিলে রক্তক্ষ্য়ী মিছিলে মিছিলে
হুঙ্কার দিয়েছিলে শত্রুর বিরুদ্ধে নিখিলে নিখিলে
ভয় করোনি জেল জুলুম হুলিয়া
মৃত্যেুকে জয় করেছিলে ফাঁসির মঞ্চে উঠিয়া
২৫ শে মার্চ্! তুমি বলেছিলে বিনিদ্র বাঙ্গালীরে
প্রস্তুত হতে এক যুদ্ধের সমরে ।

তুমি রচেছিলে মুক্তি যুদ্ধের মহাকাব্য্-২৬ শে মার্চ্, ১৯৭১ ইং
তুমি লিখেছিলে
ত্রিশ লক্ষ্ শহীদের রাঙা কবিতা
ইজ্জত হারা মায়ের সবুজ্  আচলে তুমি এঁকেছিলে
বিজয়ের লাল সূর্য্ ১৬ ডিসেম্বর,১৯৭১ ইং
স্বাধীন বাংলাদেশ!! মুক্ত বাংলাদেশ!!
তুমি গেয়েছিলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।।


শত বর্ষে দাঁড়িয়ে তোমারে পাইবো না আমি
শুনিব আমি সেই বজ্র ধ্বনি স্বাধীন বঙ্গ ভূমি!
তুমি থাকিবে জনতার শিরে উপশিরে জয়বাংলা সুরে
ওহে ১৫ ই আগষ্ট,১৯৭৫ ইং হারাতে পারেনি তোমারে
তুমি জাগি আছো নব উদ্যেমে নব প্রাণে চেতনার গভীরে।

যতদিন থাকিবে লাল সবুজের পতাকা বঙ্গ বুকেতে
তুমি জাগি উঠবেই জনতার প্রাণে প্রতিটি প্রভাতে।
এক শতকে হইবে না শেষ-” মুজিব বর্ষ্ ”।
বার বার আসিবেই ফিরে মহা নায়কের দৃশ্য্।
------------------------------------------৩০-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রেম আজ নির্লজ্জ ভূষণে



----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজিকায় নির্লজ্জ প্রেম দেখি টিনেজের অঙ্গনে,
যার ভাষা,নগ্নতে এসে চলিছে যে আগে
ঝরিয়ে ধরে! ছুটিছে যে দুর্বার বেগে
বন্ধু সেজে এ কোন খেলায় দু’জনে?
দেখিলে হৃদয় মোর জ্বলি উঠে রাগে
পবিত্রতা নেই,আছে শুধু কামনা শয়নে
দু’জনে মিটিয়ে যায় গুপ্ত ক্ষুধা সোহাগে
পথে- ঘাটে জুটি হয় শয়তানের ভূষণে!
কি এক মনোরঞ্জনে রাঙে বাসরের আদলে!
বয় ফ্রেন্ড! র্গাল ফ্রেন্ড! কতো কি প্রকাশে
প্রেম আজ নির্লজ্জ ভূষণে ইন্টারনেট মোবাইলে!
দেখেও চুপ সবে ,নাই কেহ সাহসে-
প্রেমের তরী ছুটিছে ওই নগ্নতার উত্তালে
চৌদিকে মরিছে কতো নির্লজ্জ ভালবেসে ।
---------------------------------------৩০-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বুধবার, জানুয়ারি ২৯, ২০২০

ওই ছেলেটি ছিল


--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওই ছেলেটি ছিল মায়ের অমূল্য্ রতন!
সে এখন আঁধার ভুবনে করছে ভ্র্রমণ

চোখ খুলে দেখেনি কেউ  অবহেলা করি।
নেশার বন্দরে সে ভাসায়ে মাদকের তরী।
ওহে কতই না স্বপ্ন ছিল তারে ঘেরি!
মাদক নেশা তারে করেছে ধ্বংস এখন

বন্ধু, বন্ধুর প্রেমে মরণ নেশা ধরি,
ওই ছেলেটি এখন মরি মরি!!
তারুণ্য্ হারায়ে মৃত্যুকে করেছে আহবান।
সে এখন জাতির ঘৃণিত সন্তান ।

ওহে ফিরে এসো আলোর ভুবনে মুক্ত মনে
নহে মাদক আর, ওহে ভাই করি এই মিনতি,
তুমি জাতির ওহে, তুমি নিজের ওহে প্রাণ-
তোমাকে তো দিতেই হবে মায়ের প্রতিদান ।

তবে কেন ধ্বংস হও মাদক গ্রহণে ?
ওহে ফিরে এসো তুমি আনন্দ সদনে ।
ওই ছেলেটি ছিল মায়ের অমূল্য্ রতন!
সে এখন আঁধার ভুবনে করছে ভ্র্রমণ
---------------------------------------৩০-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


হে আজিকার সোণামনি



-----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে আজিকার সোণামনি,হে আগামীর কানন,
চায় দেখি তোমারে আলোর গগণ।
জেগে উঠো আমোদে নিজেকে গড়ি নিরন্তর;-
যে শিক্ষা তুমি আজিকায় করিলা গ্রহণ
সে আলো ছড়িয়ে দাও বাংলা হইতে বিশ্ব্ প্রান্তর।
তোমার দৃঢ় মনোবল, যুদ্ধের চির পণ,
বিজয়ের অমৃত সুধা, রুখে কে নশ্বর?
জাতি তোমাকে পেয়ে  ধন্য্ হে সোণামনি,
ইচ্ছের প্রদীপমালাগুলো জ্বালিয়ে দাও ভুবন
তোমরাই আগামীর পিতা, আগামীর জননী
ন্যায় নীতি সত্য্ নিষ্ঠা দিয়েছি উপকরণ
লেখা পড়া করে ছড়িয়ে দাও জ্যোতি
তোমরাই আমাদের উপযুক্ত মুক্তা মণি।
হে সোণামনি, জীবনকে গড়ো আপনার যতনে।
---------------------------------------২৯-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিজয়


------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
নিশ্চয় আল্লাহ বিজয় দিয়েছেন মুমিনে;
প্রশান্তি নাযিল করেছেন অন্তর গহিনে ।
ঈমানের সাথে যাতে ঈমান বাড়ে প্রাণে
আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় আসমান জমিনে।

তিনিই বাড়িয়ে দেন ঈমান কুদরতি ফজলে
মুমিনেরা জান্নাতে প্রবেশ করে দলে দলে।
যার তলদেশে প্রবাহিত নদী রহমতি জলে
যে জীবন কভূ হবে না শেষ ঈমানের বদলে ।

আল্লাহ তো চায় পাপ মোচন করেন মানবেরে
এটাই তাঁর চির সাফল্য প্রভূত্ত্বের অহংকারে।
যারা কপট বিশ্বাসী নর নারী কিংবা অংশীবাদী
ওদের জন্য্ রয়েছে মন্দ পরিনাম চিরবদি!

আল্লাহ তো ক্রুদ্ধ কিংবা অভিশপ্ত করেছেন
তাদের জন্য্ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন।
যালেমের প্রত্যার্ব্তন স্হল অত্যন্ত মন্দ
ওহে মানব, তবু কি তোমরা রবে অন্ধ?

নিশ্চয় আল্লাহ বিজয় দিয়েছেন মুমিনে;
প্রশান্তি নাযিল করেছেন অন্তর গহিনে ।
---------------------------------------২৮-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২০

তোর আঙ্গিনায় যে ফিরে এলো


------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে প্রাণ, জানিস কি তুই কে লুকিয়ে তোর মাঝে?
কে বাঁধিছে বাসা !
যেখানে নির্জন স্পন্দন কুঞ্জে গড়েছিস স্বপ্নের নীড়
ওইখানে কার যাওয়া-আসা?
অগণিত মনের আশা, জীবনের সুখ দুঃখ
জগতের বেদনা,
প্রাণের গভীরে যত হাসি-অশ্রু- চিহ্ন- আঁকা-
বাসনা-সাধনা
যেখানে নিত্য্ জেগে উঠে এই পৃথিবীর যত খেলা
অভিলাসের আয়োজন
প্রেম ভালবাসার পুত্তলিগুলি,ফেলে আসা সবস্মৃতি
আলিঙ্গনের কিরণ;
কতো হাসি, কতো কান্না, কতো উচ্ছাস চৌদিকের
আবেদনময়ী ভাষা
ওহে প্রাণ, হঠাৎ শুনিয়াছি তোরই মাঝে কেউ এসে
বাঁধিছে বাসা
চেয়ে দেখ যম দুত টানিছে তোরে অশান্তগতি !
তোকে ফিরে যেতেই হবে আল্লাহ’র দিকে
দূরন্ত বেগে।
ওহে,তোর আঙ্গিনায় যে ফিরে এলো মৃত্যেুর দোলা
তুই কি প্রস্তুত?
---------------------------------------২৭-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






তোমার মধ্যে মু্ক্তির শোভা


-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজো লওহে মাহফুযে অটল তুমি
গেয়ে যাও মুক্তির সুর।
তোমার মধ্যে আল্লাহ’র প্রকাশ
তাই এত সুমধুর!
আরবী বর্ণে কত ছন্দে,
জাগো তুমি জগৎ রন্ধে,
দেখাও পথ নূরের আলোয়
জাগাও হৃদয়পুর।
হেদায়েতের মধ্যে তোমার শোভা
রহমতে ভরপুর।
তোমার প্রেমে মলিন হলে
দাও অগ্নি জ্বলে—
শাস্তির নরক ঢেউ খেলায়ে
জাগো তখন দুলে।
তোমার আলোয় দেও যে ছায়া;
মুমিন সবে পায় যে কায়া
দাও যে আলো বিপদ কালে,
জগৎ আঁধার তুলে
তোমার মধ্যে মু্ক্তির শোভা-
 চিনছে কোরআন যেবা।
---------------------------------------২৭-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





       


সোমবার, জানুয়ারি ২৭, ২০২০

শুধাই তোমায়


------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আর কত দূরে নিয়ে যাবে আত্তা্রে
হে পাপাচারী?
বলো কোন চুল্লিতে পুড়াবে তোমার
দেহ তরী ।
যখনি শুনাই তোমায় বিধাতার বাণী,
বিমুখ হও শুধু শয়তানে রে শুনি-
বুঝতে কি পারো না? ওইখানে কি আছে
আল-কোরআনে।
যিনি দিয়েছেন প্রভাত দুপুর গোধূলী,
অন্তরে ঢুকাও ওরে বদ্ধ্ কপাট খুলি
জাগিয়ে দাও আল- কোরআনের তপনে
অন্ধকার জীবনে
ওহে কি আছে সেথায়- আল্লাহ’র সংবিধানে
কভূ কি ছুটেছো অন্বেষণে?
সরল পথ পাবে ওরে, শুধাই তোমায়
বিমূখতা-
ওই সেথায় জ্বলে চির মুক্তির আলো
উম্মী নবীর কবিতা- ”আল-কোরআন”।
---------------------------------------২৭-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


যেখান থেকে এসেছি আমি


------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যেখান থেকে এসেছি আমি, আমি সেথাকার;
ক্ষণিকের মুসাফির আমি এই পৃথিবীর।
এক আল্লাহ’র তরে করিয়াছি নতশির;
দাসত্ব করিতে এসেছি সুখদুঃখভার।
এই স্পন্দিত প্রাণ যেই বিধাতার হাতে;
আমি তাঁরে স্রষ্টা মানি ক্ষণিকের ধরাতে।
তাঁরই করুণায় হইয়াছি আমি উজ্জ্বল মুখ;
ওহে কোরআনের তলেই মানবের সুখ।
পৃথিবীর সব আশা মিটাইতে পারিনি হায়,
তবু আমি ধন্য্ হইয়াছি নবীজির পতাকায়!
সব প্রাণে হাত দেয় মৃত্যেু সর্বভুক,
তাই বলে কি সিক্ত হবে না তপ্ত বুক?
আমি তো পথ চেয়েআছি সেই বিধাতার,
যিনি ক্ষমাশীল,দয়াশীল, প্রজ্ঞাময় সর্দার।
যেখান থেকে এসেছি আমি, আমি সেথাকার;
ক্ষণিকের মুসাফির আমি এই পৃথিবীর।
---------------------------------------২৭-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...