শনিবার, জানুয়ারি ১৫, ২০২২

আইনের বিরহ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৫-০১-২০২২ ইং

এতো শুদ্ধির বচন তবু অশুদ্ধি অহরহ!

এতো আইনের লেখন তবু আইনের বিরহ।

কতো রূপ ধরে কাননের ফুলে ফুলে

নিষ্ঠুর নিয়তি সাজে হে ভুলে ভুলে।

 

সারা নিশি দিন ধরি বঙ্গ পাড়ায় পাড়ায়

অনিয়ম  অনিমেষ চোখে র্নিদয় দাঁড়ায়।

বিধি যেন পল্লবদলে শ্রাবণধারায়

জীবন বিরহ বাজে হে মৃত্যু ধরায়।

 

মৃত্যুর ঘন্টা ধ্বনি শুনি আজি কত ব্যাদনায়

হৃদয়ের গভীর বিরহ ঘনায়-শুধু অবহেলায়

কতো যাতনায় কতো প্রিয় হারায়

কতো বিরহ দুঃখে কাঁদে হে বসুন্ধরায়।

 

তবু বাঙালি চেতনহীন চলিছে উদাস করিয়া

বিধি ভাঙ্গার দোষে কতো প্রাণ গলিয়া ঝরিয়া

জগতের অতুল্য বিরহ আনিছে ভরিয়া

বিজয়ের মাঝে হে পরাজয় পড়িছে ঝাঁপিয়া। 

     

জ্ঞান ধ্যানে বিধিবদ্ধ পুস্প ফুটাও হে বাঙালি

বজ্রের কণ্ঠের সহিত তুল হে বিজয়ের অঙ্গুলি।

এতো শুদ্ধির বচন তবু অশুদ্ধি অহরহ!

এতো আইনের লেখন তবু আইনের বিরহ।

------------------------------------------

শুক্রবার, জানুয়ারি ১৪, ২০২২

পোষ্টারে শত শত মেহমান

      

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৪-০১-২০২২ ইং

দলে দলে তৌহীদি প্রাণ দেখি না আর !

গ্রাম গঞ্জে ওয়াজ মাহফিলে ফুটে ফুলভার।

যত মেহমান মঞ্চে পোষ্টারে সমাহার

যত গর্জ্ন তর্জ্ন তত ফাঁকা সম্মুখ প্রান্তর।

 

এতো সুমধুর ধ্বনি কোরআনের বাণী

এতো ব্যাখ্যা বহুল হুজুরের ওয়াজ খানি

তবু কেন জানি ?

তৌহীদি প্রাণ দেখি না আর ওয়াজে ব্যাকুল

তার চেয়ে বেশী পোষ্টারে মেহমান  বিপুল।

 

প্যান্ডেলের ভিতরে ফাঁকা মরু প্রান্তর !

চারিপাশে দোকানে আড্ডায় মুসল্লি বিস্তর

ওয়াজের ধ্বনি শুনি দূর বহু দূর

তবু প্রাণ উঠায় না কেঁপে মুক্তির সুর।

 

ইসলাম প্রচার প্রসারে ওয়াজ এক নিয়ামক!

আজ সেই গীত মহাসংগীতে বেসুর ভয়ানক

পোষ্টারে শত শত মেহমান

মঞ্চে আয়োজক বক্তা প্রবাহমান

প্যান্ডেলের ভিতরে নেই তৌহিদী প্রাণ।

 

ওয়াজের এই  চিত্র বড় বেশী বেমানান।

পোষ্টারে শত শত আমন্ত্রিত মেহমান।

------------------------------------------

অভিষেক

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৪-০১-২০২২ ইং

অভিষেক হবে নব সূর্য্দয়ের

নব উৎসবে মাতিবে চারি ধার

আনন্দদীপ জ্বলিবে বিশ্ব সম্ভার

প্রবল ঝড়ে অন্তর হতে অন্তর।

 

অন্ধকার পৃথিবী জাগিবে প্রাণে প্রাণে

প্রেমের বিপুল প্লাবনে প্রেয়ষীর লক্ষণে

অসীম সাম্যের চির বন্ধনে

যুদ্ধ বিগ্রহের অগ্নি দহনে।

 

অভিষেক হবে ফুলের কাননে কাননে

সৌরভ সুবাসে পুলকের চয়নে চয়নে

হৃদয় সাধনের ধন

অসাম্প্রদায়িক আত্মার গান।

 

সেই মানবের প্রাণ সভা মাঝে

সদা বিনয়ে চাহি সম্প্রীতি রাজে।

চৌদিকে ব্যাদনার শোক ধরণীর গায়

কে রাঙাবে পৃথিবী আপনার অভিপ্রায়?

 

তোমার হাতেই হউক তার অভিষেক

কাননে ফুল ফুটুক জুঁই চ্যামীলি হরেক।

শুধু তোমার কণ্ঠে যেন শুনি সাম্যের সুর

সেই অভিষেকে পথ যাবো দূর বহু দূর।

-------------------------------------------

মঙ্গলবার, জানুয়ারি ১১, ২০২২

বাঙালির নষ্ট খেলা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-০১-২০২২ ইং,

*************************                     

হে মুক্ত স্বাধীন দেশ গৌরবে সৌরভে ভরা!

কেন এতো ব্যর্থতার বোঝা- পরি জীর্ণ জরা ?

প্রেমহীন প্রাণের প্রবঞ্চনা পড়িয়াছে ধরা

দোসরের চামান্ডা এখনো পাড়া পাড়া !

 

দেশ প্রেমের দৈন্যতা ভাবিতেছে প্রাণে

সুচতুর সূক্ষ্মদৃষ্টি নাইকো জাতির নয়নে!

আছে কিছু ইতিহাস বিবৃতির শাণিত ধারা

মিথ্যা বলে বলে ছুটিতেছে বিশ্ব্ বসুন্ধরা।

 

বাচিক শিল্পিরা রাত্রিদিন বসি গৃহকোণে

মিথ্যের ঢোল পিটায় অনন্ত অসীম গগণে।

যে পথ ধরে বাঙালি এনেছে স্বাধীনতা টানি

সে মাতৃক্রোড়ে অনৈতিক দুর্ণিনীতি হানাহানি।

 

ক্ষমতার ধ্যান হেথা নির্ভয়ে নিতেছে নিশ্বাস

জন স্বাধীনতা অধিকার করে নাকো বিশ্বাস।

দল মত পথ আদর্শ্ লয়ে বাঙালির নষ্ট খেলা

জাতির ঐক্যতানে এখনো সব ছেলেখেলা।

----------------------------------

জনতার নীরবতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ১১-০১-২০২২ ইং

---------------------------------

প্রিয় জন্মভূমির মাঝখানে

নিদ্রিত রয়েছে নীতি

সুসম বন্টন নহে কো সমান

            অধিকার কেবল স্মৃতি।

অর্থ্ ক্ষমতার বাহাদুরি

            নিরব তব কান্ডারী

জুলম অবিচার জাতির রজনী

আসিছে যেতেছে ফিরি।

যেখানে স্বৈর রেখেছে হাত তার

            শাসক নিষ্ঠুরতম

জুলুম অত্যাচার করিছে জাগিয়া

            মানবতা নিন্মে মম।

জাতির ন্যায্যতা যত

            উড়ন্ত ধূলির মতো

মুক্তি যুদ্ধ ঘেরিয়া নষ্টামি করিতেছে

            গৌরব হতেছে নত।

স্বাধীনতা শিখর নহে কো বর্ণহীন

            তবু দুর্গ্ম অশালীন।

দুর্ণিনীতি অনৈতিক একাকার সেথায়

            চলিতেছে রাত্রিদিন।

অর্থ্ ক্ষমতার দম্ভে যত লুটে নেওয়া

            শাসকের গীত,কত কথা

মাঝখানে শুধু অধিকার হরণ

            জনতার নীরবতা।

-------------------------------------

সোমবার, জানুয়ারি ১০, ২০২২

তোমার শুভ জন্মদিনে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৫-০১-২০২২ ইং

উৎসর্গ্ঃ মোঃ মুমিনুল ইসলাম আল-আমিন (মুইস)

***************************

তোমার শুভ জন্মদিনে আমি দিবো সুর;

প্রাণ খুলে গাইব গান প্রীতি-সমধুর !

এই অন্তরে রাখিব গেঁথে হাসি- ক্রন্দনে;

পৃথিবীর ধূলো মাটি কিংবা কুসূম চন্দনে।

কে হারাবে তোমায় সমর দূর্গে -বিষাদবিধুর?

পড়াবো আমি বিজয় মাল্য্ যুদ্ধের প্রান্তর।

তুমি সেই দুর্বার সেনা বিপুল ছন্দ তানে

তোমার শুভ জন্মদিনে শপথ তাই গর্জনে

ওগো তুমি হারতে আসনি আগামীর সূর্য্দয়ে-

এই পৃথিবী রাঙাবো আমি তোমারই শুভালয়ে

তোমার সীমান্তে স্বপ্ন বুঁনেছি তাই

ধরনী জাগবো আমি তোমারে লই

এই হৃদয়ে দিবো দোলা নব ছন্দে নব গানে

শুধু তুমি জেগে উঠো অসীম শুভ্রতায় গগণে।

তোমার শুভ জন্মদিনে—

ফরিয়াদ আল্লাহ’র সনে

তুমি ফুটে উঠো সৌরভ সুবাসে-

পৃথিবীর আকাশে বাতাসে অনুপম নিশ্বাসে।

হে প্রিয়, মোঃ মমিনুল ইসলাম আল আমিন

আল্লাহ’র রাহে ইসলাম হউক মনোনীত দ্বীন।

তোমাকে হৃদয় নিংড়ানো ভালোবসি হে অনুজ !

তাইতো শুভ জন্মদিনে আশু কামনা করি অগ্রজ।

---------------------------------------

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

উৎসব তোমার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০১-২০২২ ইং

আবার উঠিল বুঝি গগণে প্রখরে রবি

ওমিক্রনের নাম ধরি করোনার ছবি!

এতো করে বলিল রাজ্যের মহাকবি

বিধি বিধান না মানিলে পুড়িবে সবি।

 

ভয় তো সেখানে বাঙালির ইতিহাস!

জয়ে আনি পরাজয় করি পরিহাস ।

বিধি ভাঙ্গি তবু দুঃখ সহি নিরবধি

জীবন মরণের শেষ দিবস অবধি—

 

আঁধার আসিল বুঝি দেখো প্রাণ খুলে

মৃ্ত্যু যে দিয়েছে হানা করোনার পাল তুলে

নির্ভয়ে থেকো স্বাস্থ্য বিধি মেনে

জয় তোমার হবেই প্রভূর আসনে।

 

চাহি না দেখি হৃদয়পুরে উঠে হাহাকার

বীরের জাতি বীর বেশে জাগো আরেকবার

এমন বজ্র ধ্বনি আছে কি কারো আর !

স্বাস্থ্য বিধিতে ওমিক্রণ কাঁদিতেছে বারংবার।

 

অভিষেক হবে সচেতনার,উৎসব তোমার

রবি উঠিবে আঁধার-জাগিবে চারিধার।

করোনা ওমিক্রণ হারিবে এবার

স্বাস্থ্যবিধির ঝড়ে ফুটে ফুলভার ।

--------------------------------------

বিদ্রোহী এখনো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০১-২০২২ ইং

মু্ক্তি চাই তব পরাজয় তব অবক্ষয়!

জাতি হয়েছি বটে বিধান নাহি করি জয়।

ভাবিনা কভূ কার জয় হল কার পরাজয়

করি শুধু দোষাদোষি দুর্বার র্নিভয়!

 

কে ভালো আর কে ভালো নয়

তার গল্প রচি বৈচিত্রময় অতিশয়

কে উপরে কে নীচে

অহেতুক ছুটেছি তার পিছে।

 

গাঁথি না কভূ আইনের মাল্য এক গীতরবে

এই স্বাধীন জাতির ছোট- বড়ো সবে

সভ্য মানসের মাঝখানে আসি

দাঁড়াতে পারেনি  দেশটারে ভালোবাসি।

 

শৃঙ্খল ভেঙ্গে জাগিছে রবি শশী-তারা

সারি সারি যত দোসর বিদ্রোহী ধারা।

আবেগী জনতা এখনো যাহারা

বিদ্রোহী সংগীতে মাতোয়ারা তাহারা।

 

স্বাধীন হয়েছি বটে পরাজয় মহাকাল!

বিদ্রোহী এখনো রন্ধে রন্ধে বাজাইছে তাল।

মু্ক্তি চাই তব পরাজয় তব অবক্ষয়!

ভাবিনা কভূ কার জয় হল কার পরাজয়।

------------------------------------

অন্তরে বাজুক

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০১-২০২২ ইং

কে কোথায় ! কে আসে -কে যায় !

এ সাজানো পৃথিবী সবই যাবে হারায়

নিমেষে প্রকাশে, নিমিষে মিলায়

এখনার পরে আসন্ন বেলায়।

 

এ পৃথিবীর যত রাজা-মহারাজ

ধণী গরীব কালো শুভ্র কোথা তারা আজ!

শুধু তার মাঝে ধ্বনিতেছে স্মৃতি সুমধুর

আজ নেই বিপুল বৃহৎ ক্ষমতার সুধাসুর।

 

একাকী এতিম নিঃস্ব ব্যদনা বিধুর

এ পৃথিবী ছেড়ে আছে অনন্তপুর।

তব বুঝেনা প্রাণ সেই সত্যের বাণী

যে জন শুনেছে সে মুক্তির ধরণী।

 

এ ক্ষণিক পৃথিবী সংসার কোলাহল

যে জন হয়েছে পাগল, পরান বিকল।

তার হাতে পড়িবে অনলের শিকল

তব বুঝে না প্রাণ পর হবে সকল।

 

কার জন্যে করেছো এসব মহা-আনন্দে ?

এই পৃথিবীর কেউ রবে না ওইদিন ছন্দে!

অন্তরে বাজুক সেই সুর, নতশির ধরণী

কে বড়ো কে ছোটো, কে দীন কে ধনী ।

--------------------------------------------

বিপুল হর্ষে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০১-২০২২ ইং

অনিষ্ট উৎসবে আজিকায় মেতেছে দুনিয়া

আপন আপনার রক্ত চুষিছে হুলিয়া!

পৃথিবী তব এখনো উঠেনি জাগিয়া

সবে ছুটিছে ধর্মের মর্মবাণী ছুড়িয়া।

 

অনিষ্ট উৎসবে মানুষ ভুলিছে স্বর্গ্সুধা

বাতিলের অগ্রাসনে পুড়িছে আজ বসূধা

তব চায় যে মিটায় অনলে ক্ষুধা

সেই আলোর বাণী, সেই মধুর সুরখানি

অন্তর উঠেনা বেজে সত্যের পরশমণি।

 

মানুষ মুক্তি জানে তব উঠায় না সেই ধ্বনি!

যদিও মাঝে মাঝে কেঁদে উঠে স্পন্দিত ধরণী

পৃথিবীর মোহে সেই অনন্তের কথা ভাবি না

চৌদিকে একাকার বাতিলের ঝংকার বীণা।

 

অনিষ্টের উৎসব ধারা

অন্তর থেকে অন্তরে নিয়ত আত্মহারা

যে অমৃতের সুধায় ছুটেছি নিশিদিনমান

বিপুল হর্ষে  করেছি পরাজয় বহমান।

   

যে অনিষ্ট উৎসব সদা যাইতেছে পুড়িয়া

নশ্ব অবিনশ্বর উঠিছে কাঁপিয়া

তব মানুষ আসেনি ফিরিয়া, আসেনি ফিরিয়া।

সেই চির সত্যের, চির মুক্তির সূত্র ধরিয়া।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...