বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

সেই ছেলেটা জাতির পিতা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২০২২ ইং

জেগে আছে এই পৃথিবী নিদ্রাতন্দ্রাহত!

শব্দশূন্য সংগীতবিহীন; নিস্তব্ধ ভাগ্যহত।

দিবার ঊষাও জেগে নাই অসীম আকাশে

এক গোধূলী লগ্নের পদধ্বনি চারিপাশে।

 

সোনালী অরুণ রেখা তব বঙ্গ জুড়ি

মুক্তির বজ্র ধ্বনি শুনি চিত্ত অগ্রসরি।

স্বাধীনতা স্পর্শিতে চাহে পর্বতসংকটে

বঙ্গের নব প্রাণ সে- টঙ্গী পাড়ার তটে !

 

একখানি স্বপ্ন হৃদয়ে বিছাইয়াছে জাল

দূর্গে ভাসিয়েছে তরী, ধরিছে দুর্বার হাল

অদম্য গর্জিছে  শিশু  গিরিমধ্যপথে

উড়িয়েছে বিজয় কেতন প্রিয় মাতৃকাতে।

 

স্বাধীন বাঙালি যখন সুখাসীন ঊর্মিমুখরিত

সেই ছেলেটা জাতির পিতা তব নিভৃত!

নির্যাতিত বাঙালিকে হৃদয়ে বেষ্টিয়া ধরি

শেখ মুজিব স্বপ্ন বুঁনিছে আপনার করি।

 

আপনারে গলাইয়া রক্তস্রোতো তীরে

সেই ছেলেটা জাতির পিতা সর্বলোকতরে

স্বাধীন বাংলাদেশ সৃজনে মুজিবের অবদান

ঠিক যেন তৃষ্ণার্ত্ বুকে অমৃত জল দান ।

---------------------------------------

অধির প্রহর শেষে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২০২২ ইং

কতোদিন অবরুদ্ধ বসি বাতায়নে

মগ ডালে পুস্পটা খোঁজেছি কাননে

এতো লম্বা বৃক্ষ তবু নিঃশব্দ, নির্দয়

সঙ্গহীন, তপ্ত দেহ বহ্নিজ্বালাময়।

 

ফুটন্ত পুস্পের দৃশ্য আঁকিয়াছি প্রাণে

তবু সৌরভ জাগেনি-ভরেনি বাগান ঘ্রাণে

শুধু হাসির শুভ্রতায় মিটে প্রাণ জ্বালা

কাজলা নয়নে ভুলে যাই নিস্তব্ধ নিরালা।

 

জেগে উঠে প্রেম শিখরের হিমরেখা

খোঁজে ফিরি অপলক যত দূর যায় দেখা

তরঙ্গ রোধ করি যেন নিশ্চল নিষেধ

তবু তুমি সম্মুখে এসো দূর্গ্ করি ভেদ।

 

তোমার প্রেমে ভ্রমিয়াছি দূর সিন্ধুপারে

পুলকিত তরঙ্গে ফুল শয্যার বাসরে।

এতো লম্বা বৃক্ষ তবু নিঃশব্দ, নির্দয়

সঙ্গহীন, তপ্ত দেহ বহ্নিজ্বালাময়।

 

হৃদয়ের মহামেরুদেশে তপ্ত বালু খরা

অনন্ত কুমারীব্রত-কেউ নেই তুমি ছাড়া!

নিঃসঙ্গ, নিঃস্পৃহ তুমি ছাড়া এই প্রাণ

অধির প্রহর শেষে যদি আসে সেই দিন।

---------------------------------------

হে অনুপমা সুন্দরী

   

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২০২২ ইং

একি কাজল নয়নে তাকালে  প্রিয়তমা !

কি অঙ্কনে সাজিলে তুমি হৃদয় মহিমা!

কৌতূহলবশে হয়তো চেয়েছি আনমনে

কে জানতো বলো এক কঠিন বন্ধনে

তুমি জাগবে প্রতিটি প্রহরে সুপ্ত প্রাণে ।

 

বারবার অবরুদ্ধ হয়েছি লাবণ্যতার প্রাচীরে

কম্পন উঠিছে অণিবার অদৃশ্য গভীরে

পুলকিত হয়েছি বিপুল উষ্ণ সমীরে।

স্বপ্ন বুঁনেছি ফুল শয্যার অমৃত বাসরে।

 

তবু দিগন্ত শুন্য, স্বপ্ন শুন্য, প্রান্তর অশেষ

গগণে শুভ্র চাঁদ  তবু আঁধার অনিমেষ!!

এক পিপাসায় তৃষ্ণ আমি এই রৌদ্রলোকে

জ্বলন্ত হৃদয়রাশি অশ্রু ঝরা চোখে---

 

অন্তরবিস্তৃত যেন লেনিহান শিখা পুড়ে

তবু তুমি বুঝলে না আমি লুটাইয়েছি পড়ে

এই জ্বরাতুরা হৃদয় বসুন্ধরা- তপ্ত দেহ

তোমাকেই চায়  হে অনুপমা সুন্দরী -প্রত্যহ

 

একি কাজল নয়নে তাকালে  হে প্রিয়তমা !

কি অঙ্কনে সাজিলে তুমি হৃদয় মহিমা!

এতো সুন্দর তুমি! এতো মধুময় তুমি !

তোমাকে রেখেছি আমি প্রেমময় ভূমি।

সিগ্ধপূর্ণিমায়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২০২২ ইং

এই হৃদয়ে উঠাও তুমি নৃত্য তীব্রতর

অসীম প্রেম সংগীতে, অনন্ত গভীর

যেথায় তুমি প্রসারিয়া রও তরঙ্গে তরঙ্গে

সেথায় আমি প্রবাহিত পুলকিত রঙ্গে।

 

দিক-দিগন্তরে অনুপম সিগ্ধতায়

নিপুন আলিঙ্গনে হারিয়ে যাই ভাবনায়

খোঁজে বেড়াই তোমায় সিগ্ধপূর্ণিমায়

নিঃশব্দে নিভৃতে ভালবাসার সীমানায়।

 

গহিনের ইচ্ছেগুলো জাগিয়ে দেই প্রাণে

উৎসব সম তরঙ্গি প্রবাহে উথরোল গানে

প্রেমের শিরোনামে হৃদয়ের চারিধার

তোমাকে লালন করি শিরা-উপশির।

 

পুলক শিহরনে পরিপূর্ণ্ করি সাধ গ্রহে

হৃদয়ের উদ্দামে বিপুল প্রেমের প্রবাহে

যে অন্তরে রেখেছি তোমায় যতন করে

সেই তুমি শয়নে স্বপনে শত লক্ষ ধারে।

 

বলো না -তোমায় ভুলি কেমনে ?

তুমি যে জেগে আছো শুধু দেহ প্রাণে

এই প্রাণ করিতেছে সদা  অধ্যায়ন

চলো না হৃদয়ে হৃদয়ে করি আলাপন।

----------------------------------------

সোমবার, মার্চ ১৪, ২০২২

কেউ নও তুমি

 

----কলমে: মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৩-২০২২ ইং

*************************

তুমি বললে যোদ্ধে যাও, মুক্তি যোদ্ধে তো গেলাম

তুমি বললে ঝাঁপিয়ে পড়ো, পড়লাম।

সমস্ত স্বদেশ প্রেম- তুমি বললে,বিলিয়ে দেওয়া ভালো

বলেছি জয় বাংলা

করেছি মুক্তিযুদ্ধ্

পেয়েছি স্বাধীনতা

তবু আমি একা ! তবু পরাধীন !

আমাকে করেছো তুমি পরাজিত!

বঞ্চিত করে- ভেঙে চূরে শত টুকরো করে

হৃদয়ের রক্ত প্লাবন ছড়িয়ে দিয়েছো জলে- স্থলে।

তুমি বলেছিলে বলে লক্ষ্ শহীদের রক্ত দানে, এনেছি

একটি স্বাধীন পতাকা

যে স্বাধীনতা দিয়েছো- সেখানে স্বাধীনতা নেই

যখনই বজ্র কণ্ঠে দিয়েছো ডাক,রক্ত দিয়েছি প্লাবনের মতো

আজ তুমি কোথায় ?

আমি বড় একা! বড় একা!

বঙ্গ বুকে কেউ নও তুমি

আমার অধিকারে কেউ নও তুমি

মাতৃকার বুকে লাল-সবুজ পতাকা আছে- স্বাধীনতা নেই

জনতার মুক্তি নেই---

-------------------------------------

শনিবার, মার্চ ১২, ২০২২

ঘরে ঘরে কান্নার রোল


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০৩-২০২২ ইং

জগতের দুর্ণিনীতি যেন মাতৃকার ভিতরে;

মুক্তিরে ফিরায়ে দাও হে স্বাধীন বসুন্ধরে।

বিপুল সিন্ডিকেট তরে ওগো  মা তুমি

তৈলে তৈল দাও ব্যাপ্ত হয়ে বঙ্গ ভূমি।

 

দিগ্বিদিকে ছল চাতুরী দিয়েছে বিস্তারিয়া

হিংস্র পশুর মতো নির্দয় হইয়া

রক্ত চুষিছে জনতার হস্ত দু’খান বাঁধিয়া

স্বাধীনে স্বাধীনতা নেই বঙ্গ জুড়িয়া।

 

সিন্ডিকেট শিহরিয়া কম্পিত পুলকে

প্রবাহিয়া চলে যায় ক্ষমতার আলোকে

গ্রাম গঞ্জ শহরে- উত্তর দক্ষিণে

পূর্ব্ পশ্চিমে-জুলুমের অনল দহনে।

 

তবু যেন নিরব নিস্পেশিত জন বল

তীব্র আন্দোলনে নাহি পাই নব পুস্পদল।

ঘৃণা করি সংগোপনে পথে ঘাটে আড্ডায়

খুলি না মুখ ভয়ে ভয়ে বিদ্রোহী সভায়।

 

জগতের দুর্ণিনীতি যেন মাতৃকার ভিতরে;

মুক্তিরে ফিরায়ে দাও হে স্বাধীন বসুন্ধরে।

ঘরে ঘরে কান্নার রোল স্তব্ধ বাঙালির

দ্রব্য মূল্য লাগামহীন- ব্যবধান বিস্তর।

-------------------------------------------

হৃদয়ে মোর কে নাচে গো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০৩-২০২২ ইং

হৃদয়ে মোর কে নাচে গো নীরব অন্ধকারে !

একলা আমি ব্যাকুল হলাম কোন অভিসারে ?

 

ভুলতে চাই অনেক করে

নাইবা পারি নাইবা সরে

কে গো তুমি পিছন পিছন

বলছো আমায় প্রেমের কথন।

 

হৃদয় তুমি কাঁপিয়ে চলো বিষম উগ্রতায়

তবু তুমি  আমার  মধ্যে বিপুল উষ্ণতায়।

কইতে কতো মনের কথা

ছুটছি অফুরান তুমি যেথা।

 

তুমি যে আমার আমি ওগো প্রিয়সী

কোন আঘাত নাহি পাই দিবানিশি

ভালোবাসি- এতো ভালোবাসি !

যেন তুমি মোর পূর্ণিমা শশী ।

 

তোমারে নিয়ে স্বপ্ন বিলাসে

আমি ছুটেছি বিপুল হরষে

হৃদয়ে মোর কে নাচে গো নীরব অন্ধকারে !

একলা আমি ব্যাকুল হলাম কোন অভিসারে ?

-------------------------------------------

যোগ্যকে মরতে দেখেছি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০৩-২০২২ ইং

মূর্খ্ কিংবা অর্ধশিক্ষিত বাঁকাইয়া গ্রীবা

গ্রাসিল যতন করি সমাজের রৌদ্রবিভা।

নব জাগরণে ছুটিল মূর্খ্ সম্মুখ ধরে

জাহেলী মন্ত্র পড়ি গর্জিল জুলুম করে।

 

ধরামাঝে সবচেয়ে সে আজি সাহসী

সেই ক্ষমতা সেই দাপট উঠিল বিকশি

নব ধনকুপ ক্ষেপিয়া কহিল জ্বলিয়া

আমার শাসন শোষন সমাজ জুড়িয়া।

 

তবু সত্য নৈতিক গর্জিল না সম্মানের ভয়ে!

মূর্খ্ কিংবা অর্ধশিক্ষিত দাপুটে সবেকার চেয়ে

আজ সমাজে ধনকুপ হীরে মানিক রতনে

পুষ্প বরষনে -অপার যতনে---

 

গুন্ডা পান্ডা তাবেদার গ্রাসিল গর্ব্ করে

জ্ঞানী গুনির  মর্যাদা নেই আর বহরে।

সমাজে অথর্ব্ মুখ দেখা দিল হাসি

যোগ্যতা তাই গলায় পড়িল ফাঁসি।

 

সমাজপতির বেশে মূর্খ্ কিংবা অর্ধশিক্ষিত যত 

অর্থ্ দম্ভে দংশিল যেন বিষাক্ত সর্পের মতো। 

জ্ঞানী গুনি চুপষে রহিল ভীতু ভীতু বুকে

যোগ্যকে মরতে দেখেছি নশ্বর ভূ-লোকে।

   ---------------------------------------------------

শুক্রবার, মার্চ ১১, ২০২২

কে এই সুন্দরী

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৬-০৩-২০২২ ইং

জগতের অরূপা টিপ প্রকৃতির কাজল;

গঙ্গার উথরোল তরঙ্গে তরীর মাস্তুল।

কে সাজাইল তাহারে- বলো সত্য করি ?

ধরাতলে সব চেয়ে কে এই সুন্দরী !!

 

নরের হৃদয় পটে ফুটিয়া উঠিল

সেই অপরূপা মুখ- পূর্ণিমায় জাগিল

ফুল শয্যার চাঁদরে দৃঢ় বন্ধন বাঁধিয়া

জগৎ রাঙাইল সে বুকে বুকে রাখিয়া ।

 

কখনো সে বলিল না রাণী সে মেয়ে-

ধরাতলে রূপসী সে সবেকার চেয়ে!

নরের অলংকারে সাজিল হাসিমুখে

অর্ধাঙ্গিনী বলি তাহারে পৃথিবীর বুকে।

  

আসিল সে অচিন  নরের হাত ধরি

নব যুদ্ধের মন্ত্র পড়ি

আজো সেই হাসি সেই মুখ উঠে বিকশি

কে এই সুন্দরী ! কে এই রূপসী !!!

 

সর্বাঙ্গে শুভ্রতা তাহার পূর্ণিমা সম 

প্রেমে পড়িল নর-বলি উঠিল প্রিয়তম।

কে সাজাইল তাহারে- বলো সত্য করি ?

ধরাতলে সব চেয়ে কে এই সুন্দরী !!

--------------------------------------------

সর্বশ্রেষ্ঠ রূপ তার

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৩-২০২২ ইং

ওহে সর্বশ্রেষ্ঠ রূপ তার বল জগৎ জুড়ে

যে কিনা হাসাইল ব্যাথিত প্রাণ বিস্তরে!

সুন্দর মুখ দেখিয়া নহে ভালবাসি তোরে

ভালোবাসি তোর মানবতা আপন করে।

 

ক্ষমতা কিংবা ধন ভান্ডার নহে ভালোবাসি

ভালবাসি মানবিয় স্পর্শ্ প্রাণ খুলে হাসি।

তরঙ্গ বেশে নাচিল অঙ্গে অঙ্গে শিরা যত

নবীণ শক্তি যেন ফিরে এলো ঊষার মতো।

 

এই পৃথিবী বজ্র কণ্ঠে বলিল উৎসব বুকে

মনুষ্যত্ত্ব দেখেছি আজ তোর মাঝে সম্মুখে

যে প্রেমে জাগিল দুঃখীর প্রাণ নব আলোয়ে

তার চেয়ে মহিয়ান কে আর এই ধরালয়ে ?

 

ধরাতলে প্রকৃত যোদ্ধা সে সকলের চেয়ে-

যে কিনা উদ্দাম দুঃখীর সমরে নির্ভয়ে!

আজ জেনে গেছে পৃথিবী তুই তার অংশ

যে স্পর্শে জেগে আছে মানবতার বংশ।

 

অর্থ্ বৈভব কিংবা ক্ষমায় বাঁচিবে না প্রাণ

যদি না জাগে মানবতা এই ভূমে প্রাণপণ।

ওহে সর্বশ্রেষ্ঠ রূপ তার বল জগৎ জুড়ে

যে কিনা হাসাইল ব্যাথিত প্রাণ বিস্তরে!

-----------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...